উত্তরপ্রদেশে জোট বাঁধার পরই বালিখাদান কাণ্ডে সিবিআই জেরার মুখে অখিলেশ

২০১২-১৩ সালে সমাজবাদী পার্টির সরকারের আমলে হওয়া অবৈধ বালিখাদান কাণ্ডে অখিলেশ সিং যাদবকে জেরা করতে পারে সিবিআই।

২০১২-১৩ সালে সমাজবাদী পার্টির সরকারের আমলে হওয়া অবৈধ বালিখাদান কাণ্ডে অখিলেশ সিং যাদবকে জেরা করতে পারে সিবিআই। সেইসময়ে মুখ্যমন্ত্রিত্বের দায়িত্বে তিনিই ছিলেন।

বালিখাদান কাণ্ডে সিবিআই জেরার মুখে অখিলেশ

সেইসময়ে অখিলেশের মন্ত্রিসভায় মন্ত্রীদের এই কেলেঙ্কারিতে কী ভূমিকা ছিল তা খতিয়ে দেখবে সিবিআই। খাদান কাণ্ডে দিল্লি ও উত্তরপ্রদেশের মোট ১২টি জায়গায় তল্লাশি চালানোর পর এই তথ্যই উঠে এসেছে।

সিবিআই খুব তাড়াতাড়ি সমন পাঠাতে চলেছে ততকালীন অখিলেশ সরকারের খাদান মন্ত্রী গায়েত্রী প্রসাদ প্রজাপতি। এমনটাই জানা গিয়েছে সংবাদসংস্থা পিটিআই সূত্রে।

ইতিমধ্যে সমাজবাদী পার্টির বেশ কয়েকজন নেতার বাড়িতে জেরা করা হয়েছে। তার মধ্যে রয়েছেন রমেশ মিশ্র, রাম অবতার রাজপুতরা। এছাড়া আইএএস অফিসার বি চন্দ্রকলার বাড়িতেও তল্লাশি চলেছে।

এই চন্দ্রকলার বিরুদ্ধে অভিযোগ, তিনি হামিরপুরের জেলাশাসক থাকাকালীন সপা নেতাদের অন্যায়ভাবে সুবিধা পাইয়ে দিয়ে নিজে মুনাফা লুটেছেন।

সেই তদন্তেই জলাউন, হামিরপুর, লখনৌ, দিল্লিতে তল্লাশি অভিযান চালানো হয়।

ঘটনা হল, এদিন সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টির জোটের খবর সামনে আসার পরই সিবিআই সমনের সম্ভাবনা সামনে এসেছে। যা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা চলছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+