নীতীশের বিজেপি 'প্রেম' নিয়ে টুইটে মজাদার কটাক্ষ অখিলেশের
সমাজবাদী পার্টির তরফে বিহারের এই নতুন জোট সরকার প্রসঙ্গে টুইট বার্তায় মজাদার টিপ্পনি কাটলেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব।
গো-বলয়ের অন্যতম বিজেপি বিরোধী শক্তি সমাজবাদী পার্টি। সেই ক্যাম্পে এতদিন ছিল নীতীশ কুমারের জেডিইউও। রাজনৈতিক অঙ্ক কষে , নীতীশ সেই সঙ্গ ত্যাগ করে, বিজেপির সঙ্গে হাত মেলানোয় বেশ চটে রয়েছে সমাজবাদী পার্টি।
সমাজবাদী পার্টির তরফে বিহারের এই নতুন জোট সরকার প্রসঙ্গে টুইট বার্তায় মজাদার টিপ্পনি কাটলেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। ১৯৬৫ সালে বলিউড ছবি ' যব যব ফুল খিলেঙ্গে'-এর একটি বিখ্য়াত গান 'না না করতে প্যার তুমহি সে কর ব্যয়ঠে'- কে উদ্ধৃত করে অখিলেশ নীতীশের বিজেপি 'প্রেম' কে কটাক্ষ করেন।

নিজের টুইটে কেবলমাত্র ওই গানের গোটা লাইন লিখেছেন অখিলেশ। যার মর্মার্থ 'প্রেম না করতে চেয়েও প্রেম করে ফেললাম।' ফলে বোঝাই যাচ্ছে নীতীশকে কাঠগড়ায় দাঁড় করিয়ে কোন ভঙ্গিমায় কটাক্ষ করেছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, নীতীশ কুমার নরেন্দ্র মোদীকে নিয়ে প্রথম থেকেই এনডিএ -তে বেঁকে বসেছিলেন। মোদীর কারণে তিনি এনডিএ জোট থেকে জেডিইউ -কে সরিয়ে নিয় আসেন। বিহার বিধানসভায় বিজেপি বিরোধিতা করে লালু প্রসাদের আরজেজডির সঙ্গে জোট বাঁধেন। কিন্তু এত কিছুর পর সেই বিজপি শিবিরে নীতীশ চলে যাওয়ায় টুইটে এভাবে তাঁকে কটাক্ষ করলেন অখিলেশ।
ना ना करते, प्यार तुम्हीं से कर बैठे
— Akhilesh Yadav (@yadavakhilesh) July 27, 2017
करना था इंकार मगर इक़रार तुम्हीं से कर बैठे
Bihar Today












Click it and Unblock the Notifications