Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

এনআরসির সমর্থনে অখিলেশ যাদবের ভাইয়ের স্ত্রী অপর্ণা

এনআরসি-র সমর্থনে এবার প্রকাশ্যেই মুখ খুললেন মুলায়ম সিং যাদবের ছোট পুত্রবধূ অপর্ণা যাদব। অপর্ণার এই িসদ্ধান্তে একটু অস্বস্তিতেই পরেছে যাদব পরিবার।

এনআরসি-র সমর্থনে এবার প্রকাশ্যেই মুখ খুললেন মুলায়ম সিং যাদবের ছোট পুত্রবধূ অপর্ণা যাদব। অপর্ণার এই িসদ্ধান্তে একটু অস্বস্তিতেই পরেছে যাদব পরিবার। কারণ বরাবরই বিজেপির বিরোধিতা করে এসেছে সমাজবাদী পার্টি। সিএএ-র বিরোধিতাতেও সরব হয়েছে তারা।

এনআরসিকে সমর্থন অপর্ণার

এনআরসিকে সমর্থন অপর্ণার

সমাজবাদী পার্টির সুপ্রিমো মুলায়ম সিং যাদবের পরিবারের অন্যতম সদস্য সমর্থন জানিয়েছেন এনআরসিকে। একটি সাক্ষাৎকারে মুলায়ম সিং যাদবের ছোট পুত্রবধূ অপর্ণা যাদব জানিয়েছেন, জাতীয় স্বার্থেই এনআরসির সূচণা করা হচ্ছে। এতে ভারতীয়দের কোনও অসুবিধা হওয়ার কথা নয় বলে দাবি করেছেন অপর্ণা। এতে বরং কারা অনুপ্রবেশ করছে দেশে তা চিহ্নিত করা সহজ হবে। এই নিয়ে রাজনীতি করা উচিত নয় বলে জানিয়েছেন তিনি। যাঁরা দুষ্কৃতি তাঁরাই এনআরসির বিরোধিতা করবে বলে অভিযোগ করেছেন অপর্ণা।

এনআরসি, সিএএ-র বিরোধিতায় সপা

এনআরসি, সিএএ-র বিরোধিতায় সপা

প্রথম থেকেই মোদী সরকারের বিরোধী সমাজবাদী পার্টি। মোদী সরকারের এনআরসি এবং সিএএ-নিয়ে প্রতিবাদে সরব হয়েছেন অখিলেশ যাদবরা। এই নিয়ে প্রকাশ্যে রাস্তায় নেমে প্রতিবাদও জানিয়েছেন তাঁরা। সম্প্রতি উত্তর প্রদেশে সিএএ বিরোধী হিংসার ঘটনার নিন্দা করে সিএএ-র বিরোধিতায় সরব হয়েছিলেন তিনি।

অস্বস্তিতে সপা

অস্বস্তিতে সপা

অপর্ণার এই এনআরসির সমর্থনে স্বাভাবিক ভাবেই অস্বস্তিতে পড়েছেন অখিলেশ যাদবরা। অনেকেই আবার অপর্ণার এই মন্তব্যের পিছনে অন্য জল্পনার ইঙ্গিত দিয়েছেন। অনেকেই মনে করছেন উত্তর প্রদেশে বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিতে পারেন অপর্ণা। তার পথ এখন থেকে প্রস্তুত করতেই এই মন্তব্য করেছেন তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+