দিদির দেখানো পথেই বিজেপিকে জবাব অখিলেশ সমর্থকদের, সমর্থন মহাজোটের নেতৃত্বের

উত্তরপ্রদেশের বিভিন্ন জেলায় সপা সমর্থকেরা বিক্ষোভ দেখান। পথে নেমে যোগী সরকারকে ধিক্কার জানানো হয়।

কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে কীভাবে প্রতিবাদ জানাতে হবে তা বলা যায় হাতে ধরে শিখিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিবিআই কাণ্ড থেকে শুরু করে বিজেপি বিরোধী সমস্ত ইস্যুতে নরেন্দ্র মোদী সরকারের সমালোচনায় রাস্তায় নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগে সিবিআই বনাম কলকাতা পুলিশ ইস্যুতে মেট্রো চ্যানেলে ধরনায় পর্যন্ত বসেছেন। কেন্দ্রের বিরুদ্ধে দিল্লিতে পর্যন্ত প্রতিবাদ ছড়িয়ে দিয়েছেন।

সেই পথে হেঁটেই উত্তরপ্রদেশে রাস্তায় নেমে প্রতিবাদী হলেন সমাজবাদী পার্টি সমর্থকেরা। এদিন সপা প্রধান অখিলেশ যাদবকে এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে হাজির হওয়া থেকে আটকানো হয়। যা নিয়ে প্রকাশ্যেই যোগী আদিত্যনাথের সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। বিজেপি সরকার ভয় পেয়েছে। তাই তাঁকে বাধা দেওয়া হচ্ছে। এই ঘটনার প্রতিবাদে উত্তরপ্রদেশের বিভিন্ন জেলায় সপা সমর্থকেরা বিক্ষোভ দেখান। পথে নেমে যোগী সরকারকে ধিক্কার জানানো হয়।

এই প্রসঙ্গে মায়াবতী যিনি সপার সঙ্গে জোট বেঁধেছেন তিনি বলেছেন, অখিলেশকে প্রয়াগরাজে ঢুকতে দেওয়া হয়নি। বিজেপি সপা-বসপা জোটকে ভয় পেয়েছে। কুম্ভকে রাজনৈতিক অ্যাজেন্ডা হিসাবে দেখছে বিজেপি। প্রয়াগরাজের ঘটনাই তার প্রমাণ।

এদিন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই প্রসঙ্গে মোদী সরকারকে তুলোধোনা করেছেন। তিনি বলেন, অখিলেশকে বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যাওয়া থেকে আটকানো হয়েছে। সারা দেশে একই ঘটনা ঘটছে। কাউকে কোথাও যেতে দেওয়া হচ্ছে না। গুজরাতে জিগনেশের সঙ্গেও এমনটা হয়েছে। বিজেপির গুন্ডারা হুমকি দিয়েছে। এদেশে এমন অবস্থা আগে কখনও হয়নি। আমি এই ঘটনার প্রতিবাদ করছি।

এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা টিডিপি নেতা চন্দ্রবাবু নাইড়ুও। সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের সঙ্গে যেটা করা হয়েছে তার প্রতিবাদ জানান চন্দ্রবাবু। রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে অসহিষ্ণু হয়ে গিয়েছে বিজেপি। এটা তারই প্রমাণ বলে দাবি করেন চন্দ্রবাবু।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+