অখিলেশ-রামগোপালকে দল থেকে বহিস্কারের সিদ্ধান্ত প্রত্যাহার
দল থেকে বহিস্কার করার কয়েক ঘন্টার মাথায় ফের নাটকীয়ভাবে অখিলেশ যাদবকে বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহার করলেন সপা সুপ্রিমো মুলাময় সিং যাদব। একইসঙ্গে রামগোপাল যাদবের বহিষ্কারের সিদ্ধান্তও বাতিল করা হল।
এলাহবাদ, ৩১ ডিসেম্বর : দল থেকে বহিস্কার করার কয়েক ঘন্টার মাথায় ফের নাটকীয়ভাবে অখিলেশ যাদবকে বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহার করলেন সপা সুপ্রিমো মুলাময় সিং যাদব। একইসঙ্গে রামগোপাল যাদবের বহিষ্কারের সিদ্ধান্তও প্রত্যাহার করা হল।[সপা-য় অখিলেশের উত্থানই কী মেনে নিতে পারলেন না মুলায়ম? ]

সূত্রের খবর, খুব শীঘ্রই তাঁর পক্ষে থাকা ২০৭ জন বিধায়তেক তালিকা জমা দিতে চলেছেন অখিলেশ। অন্যদিকে এদিনই মুলায়মের ডাকা অন্য এক বৈঠকে নেতাজির সঙ্গে দেখা করেন মাত্র জনা কুড়ি বিধায়ক। অর্থাই খুব স্বাভাবিক ভাবেই মুলায়মের পক্ষে থাকা বিধায়কদের সংখ্যাটা অত্যন্ত নগন্য।[লড়াই চালিয়ে যাও, পাশে আছি, অখিলেশকে বার্তা মমতার ]
এরপর মুলায়মের সঙ্গে দেখা করেন অখিলেশ। এই সাক্ষাতের ব্যবস্থা করেছিলেন, দলের প্রবীন নেতা তথা ক্যাবিনেট মন্ত্রী আজম খান। মুলায়ম-অখিলেশ বৈঠকের পরই বাবা-ছেলের যুদ্ধে পিছু হটলেন মুলায়ম।
সূত্রের খবর বৈঠকে ভাবুক হয়ে পড়েন অখিলেশ, তিনি বলেন, নির্বাচনে জয়ের পর উত্তরপ্রদেশ বাবাকে উপহারে দেব। পাশাপাশি অখিলেশ মুলায়মের কাছে শর্ত রাখেন অমর সিংকে যেন বাইরের দরজা দেখিয়ে দেওয়া হয়। শুধু অখিলেশ নয়, আজম খানও অমর সিংকে তাড়ানোর পক্ষে আবেদন জানিয়েছেন নেতাজির কাছে।












Click it and Unblock the Notifications