উত্তরপ্রদেশে হেরেও দমছেন না অখিলেশ, বিজেপির বিরুদ্ধে টুইট
উত্তরপ্রদেশে বিরাট মার্জিনে জিতেছেন বিজেপি। তারাই সরকার গড়তে চলেছে। শুরু আনুষ্ঠানিকভাবে ঘোষণার অপেক্ষা। নির্বাচনের সময় বিজেপিকে টক্কর দেওয়া কথা বললেও কিন্তু ভোটের রেজাল্ট বেরোনোর পর কিন্তু চিত্রটা অন্য রকম ছিল। আসন সংখ্যায় কিন্তু বিজেপির ধারে কাছে আসতে পারেননি অখিলেশের পার্টি। আজ সকলে অখিলেশ যাদব একটি টুইট করেন।

টুইটে কী জানালেন তিনি
টুইটে তিনি জানান, ' আমরা কিন্তু দেখিয়ে দিয়েছি যে ভারতীয় জনতা পার্টির আসন সংখ্যা কমানো সম্ভব। যদি আসন সংখ্যা কমত তাহলে তাঁদের হারের পতন কিন্তু অব্যাহত থাকত। তিনি আরও জানান এসপির ভোট ভাগ বেড়েছে দেড় গুণ।

আবারও যোগী সরকার!
২০১৭ সালে এসপি ভোট পেয়েছিল ২১.৮৫ শতাংশ। কিন্তু ২০২২ সালে ছবিটা একটু আলাদা। অনেকটা ভোট বেশি পেয়েছে তাঁরা। এবারে তা বেড়ে দাঁড়িয়েছে ৩২.০৬ শতাংশ। এবার সমাজবাদী পার্টি ১১১ আসন পেয়েছেন। বিজেপি ২৫৫টি আসনে জিতেছে। উত্তররপ্রদেশের বিধানসভা নির্বাচনে বিজেপি জিতে রেকড তৈরি গড়ল। পাঁচ বছর উত্তরপ্রদেশের দায়িত সামলেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এবারও তিনি গোরক্ষপুর আর্বান থেকে জিতেছেন। মুখ্যমন্ত্রী চেয়ারে আবার বসতে চলেছেন। বিজেপি ঝড়ে কংগ্রেস পুরো নিশ্চিহ্ন। যোগী আদিত্যনাথ বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী যিনি উত্তরপ্রদেশের দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন।

মানুষকে ধন্যবাদ অখিলেশের
ভোটের রেজাল্ট বেরোনোর পর অখিলেশ যাদব জনসাধারণকে ধন্যবাদ জানিয়ে ছিলেন। বলেছিলেন আমাদের আসন সংখ্যা আড়াই গুন ও দেড় গুন শতাংশ বৃদ্ধি করার জন্য উত্তর প্রদেশের মানুষকে তিনি ধন্যবাদ জানিয়েছেন।

জনতার পাশে থাকার আশ্বাস যাদবের
২৫৫ আসনে জিতেছে বিজেপি। বাকি ১৮টি আসনে বিজেপির জোটসঙ্গীরা জিতেছে। যাদব বলেন, মানুষের পাশে আমরা আছি। আমজনতার জন্য আমরা লড়াই করতেও প্রস্তুত।
উল্লেখ্য, আজ গুজরাত, আমেদাবাদে রোড শো করলেন প্রধানমন্ত্রী। রোড শোটি আহমেদাবাদ বিমানবন্দর থেকে গান্ধীনগরে বিজেপির রাজ্য কার্যালয় পর্যন্ত করা হয়েছে। মোট ৬ কিলোমিটার রাস্তায় এই শোয়ের আয়োজন করা হয়েছিল প্রধানমন্ত্রীর উদ্যোগে। নরেন্দ্র মোদী গুজরাটে ১১ ও ১২ ই মার্চ অর্থাৎ আজ ও কাল দু'দিনের সফরে রয়েছেন। তিনি সেখানে ১ লক্ষেরও বেশি প্রতিনিধিদের সমাবেশে ভাষণ দেবেন বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications