বালি খাদান কাণ্ডে কেন অখিলেশের কলার টেনে ধরতে চলেছে, ব্যাখ্যা দিল সিবিআই
অবৈধ বালি খাদান কাণ্ডে কেন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ সিং যাদবের পিছনে তদন্তের জাল বিছানো হয়েছে, সোমবার তার ব্যাখ্যা দিল সিবিআই।
অবৈধ বালি খাদান কাণ্ডে কেন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ সিং যাদবের পিছনে তদন্তের জাল বিছানো হয়েছে, সোমবার তার ব্যাখ্যা দিল সিবিআই। জানাল, একদিনে ১৩টি বালি খাদানের অনুমতিতে সবুজ সঙ্কেত দেন অখিলেশ। যা বেশ সন্দেহজনক বলে সিবিআই মনে করছে।

সিবিআই জানিয়েছে, মাত্র কয়েকদিনের জন্য খনি ও খাদান দফতর সামলানো অখিলেশ ১৪টি লিজে সই করেন। তার মধ্যে একদিনে ১৩টির অনুমতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী হিসাবে। যা ই-টেন্ডার পদ্ধতির বিরুদ্ধে।
বিজেপি বিরোধীদের দিকে সিবিআই লাগিয়েছে। এই দাবি তুলে সপা-বসপা কেন্দ্রকে তুলোধোনা করেছে। তারপরই সিবিআই সাফাই পেশ করল এদিন।
বালি খাদান কাণ্ডে সিবিআই জেরার মুখে পড়তে চলেছেন অখিলেশ। শনিবার দিল্লি ও উত্তরপ্রদেশের ১২টি জায়গায় তল্লাশি চালায় সিবিআই। তারপরই এই তথ্য উঠে আসে। অন্যায়ভাবে সপা নেতাদের সুযোগ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। যার জেরে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এখন সিবিআই নজরে।
শনিবারই সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টির জোটের খবর সামনে আসে। তারপরই জেরার খবরও সামনে আসে। যার জেরে বিরোধীরা সরব হয়। তার বিরুদ্ধেই সাফাই গাইল সিবিআই।












Click it and Unblock the Notifications