দেশের শান্তি নষ্ট করছে মোদী সরকার, সিএএ-নিয়ে সরাসরি কেন্দ্রকে আক্রমণ অখিলেশের
দেশের শান্তি নষ্ট করছে মোদী সরকার, সিএএ-নিয়ে সরাসরি কেন্দ্রকে আক্রমণ অখিলেশের
সিএএ-র প্রতিবাদে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীেক আক্রমণ করলেন সপা নেতা অখিলেশ যাদব। তিনি অভিযোগ করেছেন শাসক দলেই দেশে অশান্তির পরিবেশ তৈরি করছে। এনআরসির প্রতিবাদেও সরব হয়েছেন তিনি। অখিলেশ অভিযোগ করেছেন সরকারের পদক্ষেপই দেশকে অশান্ত করে তুলছে।

অখিলেন নোট বাতিল নিয়ে মোদী সরকারকে আক্রমণ করে বলেছেন প্রথমে দেশবাসীকে বাতিল নোটের লাইনে দাঁড় করিয়ে হয়রানি করিয়েছে। এবার নাগরিকত্ব নিয়ে দেশবাসীকে লাইনে দাঁড় করাতে চাইছেন মোদী। এর থেকেই স্পষ্ট হয়ে উঠেছে কারা দেশকে অশান্ত করে তুলছে।
গত কয়েকদিন ধরে সিএএ-র প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে গোটা দেশ। উত্তর প্রদেশের বিভিন্ন জায়গাতে চলছে হিংসাত্মক আন্দোলন। শুধুমাত্র উত্তর প্রদেশেই রয়েছে মৃত্যু হয়েছে ১৮ জনের। যদিও পুলিসের দাবি তাঁরা গুলি চালাননি। আন্দোলকারীরাই গুলি চালিয়েছে। এই পরিস্থিতিতে শান্তিপূর্ণ আন্দোলনে নামার কথা বলেছেন অখিলেশ যাদব।












Click it and Unblock the Notifications