বাতিল কৃষি আইন!, ভোটের আগে জল মাপতে জয়ন্ত সিংয়ের সঙ্গে ব়্যালি অখিলেশের
বাতিল কৃষি আইন!, ভোটের আগে জল মাপতে জয়ন্ত সিংয়ের সঙ্গে ব়্যালি অখিলেশের
কৃষি আইন বাতিলের মাস্টার স্ট্রোক দিয়েছে মোদী সরকার। তারপর যে আগের মত রাজনৈতিক পরিস্থিতি থাকবে না তা আর বলার অপেক্ষা রাখে না। তারপরেই শুরু হয়ে গিয়েছে বিরোধীদের তোরজোর। কৃষি আইন বাতিলের পর কৃষকদের মন বুঝতে উত্তর প্রদেশে ময়দানে নামল সমাজবাদী পার্টি। জোট সঙ্গী জয়ন্ত িসংয়ের হাত ধরে মেরঠে সভা করলেন িতনি। একই হেলিকপ্টারে করে সভাস্থলে অবতরণ করেন তাঁরা।

জোট সঙ্গী জয়ন্ত সিংয়ের সঙ্গে সভা
উত্তর প্রদেশের বিধানসভা ভোট সামনেই। হাতে মাত্র আর কয়েক মাস সময়। তার তোরজোর শুরু হয়ে গিয়েছে। মঙ্গলবার উত্তর প্রদেশের মেরঠে একই মঞ্চে সভা করলেন অখিলেন যাদব ও জয়ন্ত সিং। একই হেলিকপ্টারে করে এসেছিলেন তাঁরা। পরিবর্তন সন্দেশ নামে সভার নাম দিয়েছেন তাঁরা। আরএলডি এবং সমাজবাদী পার্টি একসঙ্গে সভা করেন। কৃষি আইন বাতিেলর পর উত্তর প্রদেশের কৃষকরা কী ভাবছেন সেটা আঁচ করতেই সমাজবাদী পার্টি ও আরএলডির এই যৌথ সভা বলে মনে করা হচ্ছে।

বিজেপিকে নিশানা অখিলেশের
মেরঠের সভা থেকে সরাসরি বিজেপিকে নিশানা করেেছন অখিলেশ যাদব। তিনি বিজেপিকে নিশানা করে বলেছেন সব সরকারি ক্ষেত্রগুলিকে বিক্রি করে দিচ্ছে মোদী সরকার। বিক্রি করাই বিজেপির পেশা বলে কটাক্ষ করেছেন অখিলেশ যাদব। একদিকে মোদী সরকার হাওয়াই চটি পরে সকলকে বিমানে চড়াবেন বলছেন, আরেক দিকে পেট্রোল ডিজেলের দাম বাড়িয়ে চলেছে মোদী সরকার। সাধারণ মানুষের পকেট কাটছে বিজেপি। বিজেপিকে তীব্র আক্রমণে বিঁধেছেন অখিলেশ যাদব। জয়ন্ত সিংকে পাশে নিয়ে উত্তর প্রদেশ জয়ের বার্তা দিয়েছেন অখিলেশ যাদব।

কংগ্রেসের সঙ্গে হাত মেলাতে নারাজ অখিলেশ
উত্তর প্রদেশের ভোটে এবার হালে পানি পেতে জোট সঙ্গী বদল করেছে সমাজবাদী পার্টি। এবার আর কংগ্রেসের সঙ্গে হাত মেলাতে চাইছে না তারা। অখিলেশ যাদব নিজে লড়বেন না বলে আগেই জানিয়ে দিয়েছিলেন। তারপরেই জল্পনা শুরু হয়ে গিয়েছিল। তবে কংগ্রেসের হাত যে তিনি কিছুতেই ধরবেন না সেসিদ্ধান্ত আগেই জানিয়ে দিয়েছেন কংগ্রেস নেতা। তারপরেই আরএলডির সঙ্গে আলোচনা শুরু করে সপা। শেষ পর্যন্ত নভেম্বর মাসের শেষেইআরএলডির সঙ্গে জোট চূড়ান্ত করেন অখিলেশ যাদব।

তৃণমূল কংগ্রেসকে স্বাগত
কৃষি আইন বাতিলের হঠাৎ সিদ্ধন্তের পরেই উত্তর প্রদেশে বিরোধীরা একটু চাপে পড়েছে। পেট্রোল ডিজেলের দাম কমাতেও পদক্ষেপ করেছে মোদী সরকার। কাজেই বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের পোক্ত ইস্যু একটু নড়বড়ে হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে আবার অখিলেশ যাদব তৃণমূল কংগ্রেসকে সমর্থন জানিয়ে ফেলেছেন। তিনি কয়েকদিন আগেই বার্তা দিয়েছেন কংগ্রেসের সঙ্গে কোনও ভাবেই তিনি হাত মেলাবেন না। যতক্ষণ না উল্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাত মেলানোর বার্তা দিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications