কুম্ভের ‘অব্যবস্থাপনা’ নিয়ে ফের যোগী সরকারকে কটাক্ষ অখিলেশ যাদবের, পাল্টা তুললেন বাজেট প্রসঙ্গও

বৃহস্পতিবারই রাজ্য বাজেট পেশ করেছেন যোগী আদিত্যনাথ। এবারে ৮ লক্ষ কোটি টাকারও বেশি বাজেট পেশ করেছে যোগী সরকার। তবে এবার সেই বাজেট নিয়ে কটাক্ষের সুর শোনা গেল সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের গলায়।

সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বৃহস্পতিবার কটাক্ষ করে বলেন যে, তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কুম্ভমেলা সম্পর্কিত গবেষণার উপর একটি বই উপহার দেবেন, তবে এবার হিন্দিতে লেখা বই পাঠাবেন তাঁকে।

Akhilesh Yadav

তিনি বলেন, "আমি আগেও একটি ইংরেজি সংস্করণ পাঠিয়েছিলাম, তবে এবার হিন্দিতে পাঠাচ্ছি যাতে তিনি তা পড়তে পারেন"।

অখিলেশের এই মন্তব্যের পটভূমিতে রয়েছে সমাজবাদী পার্টির দাবি যে ২০১৩ সালে তাদের সরকার কুম্ভমেলার সফল আয়োজন করেছিল এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এই ব্যবস্থাপনার প্রশংসা করেছিল।

উত্তরপ্রদেশ সরকারের সদ্য পেশ করা বাজেটকে "দ্বিতীয় শেষ বাজেট" আখ্যা দিয়ে অখিলেশ বলেন, "এরপরের বাজেট হবে চূড়ান্ত, তারপর নতুন সরকার আসবে"।

তিনি অভিযোগ করেন, বিজেপির বাজেট ও তাদের ইশতেহারের মধ্যে কোনো মিল নেই। তিনি আরও বলেন, "প্রতিবার তারা বলে এটি সবচেয়ে বড় বাজেট, কিন্তু স্বাভাবিকভাবেই প্রতিটি বাজেট আগেরটির চেয়ে বড় হয়"।

অখিলেশ যাদব মহাকুম্ভের সময় ত্রিবেণী সঙ্গমের জলে দূষণ বৃদ্ধির অভিযোগ তুলে যোগী সরকারের সমালোচনা করেন। তিনি কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের (CPCB) প্রতিবেদনের কথা উল্লেখ করে বলেন, "গঙ্গার দূষণের তথ্য প্রমাণ করছে যে জল স্নানের জন্য উপযুক্ত নয়। তারপরও বিজেপির নেতা মন্ত্রীরা এই নিয়ে সুর তুলছেন। বিজেপি নেতাদের তাহলে এবার এই জল পান করতে দেওয়া উচিত"।

সম্প্রতি কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড (CPCB) জানিয়েছে, মহাকুম্ভ চলাকালীন প্রয়াগরাজের জলে ভিন্ন ধরনের জীবাণু মিলেছে। প্রয়াগরাজের বিভিন্ন স্থানে মলমূত্রের কলিফর্মের মাত্রার সাথে সাপেক্ষে স্নানের জন্য প্রাথমিক জলের গুণমান ঠিক ছিল না বলেই জানান হয়েছে ওই রিপোর্টে।

উষ্ণ রক্তের প্রাণী এবং মানুষের অন্ত্রে মল কোলিফর্ম ব্যাকটেরিয়া পাওয়া যায়। এগুলি সাধারণত জলে সম্ভাব্য দূষণের সূচক হিসাবে ব্যবহৃত হয়। কারণ তাদের উপস্থিতি থেকে বোঝা যায় যে জলে ক্ষতিকারক রোগজীবাণু, যেমন ভাইরাস, পরজীবী বা অন্যান্য ব্যাকটেরিয়াও থাকতে পারে, যা প্রাণী এবং মানুষের অন্ত্র থেকে নির্গত মল বা মল থেকে উদ্ভূত হয়।

সেই মল কলিফর্ম ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া গেছে প্রয়াগরাজের জলে, যা স্নানের জন্য নিরাপদ নয়। তবে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এ ধরনের দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, "সঙ্গমের জল শুধু স্নানের জন্যই নয়, এটি পান করার উপযুক্তও"। আর এবার তাই অখিলেশ যাদব একযোগে আক্রমণ শানালেন যোগী আদিত্যনাথের বিরুদ্ধে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+