পোলিং অফিসারের অডিও সামনে এনে, ইভিএম বদল নিয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ অখিলেশের

পোলিং অফিসারের অডিও সামনে এনে, ইভিএম বদল নিয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ অখিলেশের

উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে লড়াইয়ে থাকলেও সরকারে আসার মতো আসন জওততে পারেনি সমাজবাদী পার্টি। যোগী আদিত্যনাথের বিজেপি যেখানে ২৫৫টি আসন জিতে উত্তরপ্রদেশে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে সেখানেই অখিলেশের সপাকে থামতে হয়েছে ১১১তে৷ যদিও শেষ ২০১৭-র বিধানসভা নির্বাচনের নিরিক্ষে প্রচুর আসন বাড়িয়েছে সপা।

পোলিং অফিসারের অডিও সামনে এনে, ইভিএম বদল নিয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ অখিলেশের

উত্তরপ্রদেশে ণোট শুরু হওয়ার আগে থেকে এমনকি ফল ঘোষণার আগেও ইউপিতে সরকার গড়া নিয়ে আশাবাদী ছিলেন সপা প্রধান অখিলেশ৷ তাঁর সে আশা এবারে পূর্ণ হয়নি কিন্তু শনিবার একটি ভয়েস রেকর্ডিং সামনে এনে শাসক দলের বিরুদ্ধে ইভিএম বদলে দেওয়ার গুরুত্তর অভিযোগ আনলেন অখিলেশ। এমনকি ইভিএম বদলের বিষয়টি নিয়ে তিনি দেশের রাষ্ট্রপ্রতি এবং সুপ্রিম কোর্টের দৃষ্টিও আকর্ষণ করতে চেয়েছেন৷

শনিবার সমাজবাদী পার্টির (এসপি) সভাপতি অখিলেশ যাদব সুপ্রিম কোর্ট এবং রাষ্ট্রপতির বিবেচনার জন্য একটি ফাঁস হওয়া অডিওটি সর্বসমক্ষে এনেছেন৷ অখিলেশের দাবি দুই ব্যক্তির মধ্যে কথোপকথন হওয়া ওই অডিওটিতে একজন পোলিং অফিসার রয়েছেন, যিনি দাবি করেছেন যে তাঁর নিরীক্ষণে থাকা ইভিএমগুলি 'পরিবর্তন' করা হয়েছিল। উত্তরপ্রদেশের গাজিপুর জেলার ভোটকেন্দ্রে তাঁকে মোতায়েন করা হয়েছিল বলেও ওই অডিও ক্লিপে দাবী করা হয়েছে।

এই অডিওক্লিপটি সামনে এনে অখিলেশ সুপ্রিম কোর্ট এবং রাষ্ট্রপতিকে ভোটদান অফিসারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অনুরোধ করেছেন৷ অখিলেশের শেয়ার করা ওই অডিও ক্লিপটিতে ওই পোলিং অফিসারকে বলতে শোনা যায় যে যখন তিনি নিজের ভোট কেন্দ্রে ইভিএম পরিবর্তনের বিষয়ে আপত্তি করেছিলেন সে সময় তাঁকে একজন পুলিশ কর্মকর্তা হুমকি দিয়েছিলেন।

বিষয়টি নিয়ে সরব হয়ে টুইটারে অখিলেশ লিখেছেন, 'সংশ্লিষ্ট ব্যক্তিকে অবশ্যই নিরাপত্তা দিতে হবে। সরকার গঠনের চেয়ে একজন ব্যক্তির জীবন আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। অখিলেশের শেয়ার করা অডিওর পোলিং অফিসার বলেছেন যে তিনি ভোটের সময় ৭ মার্চ গাজিপুর জেলার কাসিমাবাদে একটি ভোটকেন্দ্রে মোতায়েন ছিলেন এবং সেখানেই দুটি আগেই 'ব্যবহৃত' ইভিএম তার বুথে 'পরিবর্তন' করা হয়েছিল। ওই অডিওতে পোলিং অফিসারকে আরও বলতে শোনা যায়, 'আমি তীব্র প্রতিবাদ জানিয়েছিলাম কিন্তু একজন স্থানীয় এসও (পুলিশ স্টেশন ইনচার্জ) আমাকে হুমকি দেন। আমাকে বলা হয়েছিল যে আমি শুধু আমার চাকরি হারাবো না, জেলেও যাব।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+