আখাড়া পরিষদের নতুন সিদ্ধান্ত! ধর্ষণকাণ্ডে জেল যাত্রার পর বিপদ আরও বাড়ল চিন্ময়ানন্দের
ধর্ষণকাণ্ডে জেল যাত্রার পর স্বামী চিন্ময়ানন্দের বিপদ আরও বাড়তে চলেছে। হিন্দু সাধুদের সংগঠন অখিল ভারতীয় আখাড়া পরিষদ ১০ অক্টোবর হরিদ্বারে একটি বৈঠক ডেকেছে।
ধর্ষণকাণ্ডে জেল যাত্রার পর স্বামী চিন্ময়ানন্দের বিপদ আরও বাড়তে চলেছে। হিন্দু সাধুদের সংগঠন অখিল ভারতীয় আখাড়া পরিষদ ১০ অক্টোবর হরিদ্বারে একটি বৈঠক ডেকেছে। সেখানে স্বামী চিন্ময়ানন্দকে সাধু সম্প্রদায় থেকে বের করে দেওয়ার ব্যাপারে আলোচনা হবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী, তাঁকে যদি আদালত অপরাধ মুক্ত ঘোষণা না করে তাহলে সাধু সম্প্রদায় থেকে বহিষ্কার করা হবে।

আইনের এক ছাত্রী স্বামী চিন্ময়ানন্দের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনার একমাস পর গত শুক্রবার তাঁকে গ্রেফতার করা হয়। উত্তরপ্রদেশ তরফ থেকে কেন্দ্রের প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে ধর্ষণ ছাড়াও হুমকির অভিযোগও আনা হয়েছে। শাহজাহানপুরের স্থানীয় আদালত তাঁকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে।
এই ঘটনা সামনে আসে ২৪ অক্টোবর। সেই দিন ফেসবুক পোস্ট করেছিলেন ওই ছাত্রী। সন্ত সমাজের এক প্রতিনিধির বিরুদ্ধে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের খুনের হুমকির অভিযোগ করে নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন। সেই সময় ওই ছাত্রী চিন্ময়ানন্দের নাম করেননি।
রাজস্থান থেকে ওই ছাত্রীকে ধরে সুপ্রিম কোর্টের সামনে হাজির করানো হয়। এরপরেই সর্বোচ্চ আদালত এই মামলার তদন্তের জন্য সিট গঠনের নির্দেশ দিয়েছিল।












Click it and Unblock the Notifications