পুর আধিকারিককে মারধরের পর গ্রেফতার কৈলাশ পুত্র আকাশ

রাজ্য বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতা কৈলাশ বিজয়বর্গীয়র পুত্র আকাশ বিজয়বর্গীয়কে অবশেষে গ্রেফতার করা হল।

রাজ্য বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতা কৈলাশ বিজয়বর্গীয়র পুত্র আকাশ বিজয়বর্গীয়কে অবশেষে গ্রেফতার করা হল। এক পুর আধিকারিককে নির্মমভাবে মারধরের অভিযোগে ইন্দোরের বিজেপি বিধায়ক আকাশকে গ্রেপ্তার করা হয়েছে। বচসার সময় আচমকাই পুর আধিকারিককে ক্রিকেট ব্যাট দিয়ে আকাশ মারধর করেছেন বলে অভিযোগ।

পুর আধিকারিককে মারধরের পর গ্রেফতার কৈলাশ পুত্র আকাশ

সেই ভিডিও ভাইরাল হতেই প্রশাসন নড়েচড়ে বসে। স্থানীয় একটি বাড়ি ভেঙে দেওয়াকে কেন্দ্র করে প্রতিবাদ চলছিল। প্রতিবাদীদের মধ্যে সামিল ছিলেন আকাশ বিজয়বর্গীয়ও। পুর আধিকারিকদের যে দল কাজটি করতে সেখানে গিয়েছিল, তাদেরকে আকাশ সাবধান করেন। সেই জায়গা ছেড়ে না গেলে ফল খারাপ হবে বলে হুমকিও দেন। এরপরই আচমকা আকাশ একটি ক্রিকেট ব্যাট দিয়ে পুর আধিকারিককে মারধর করতে শুরু করেন।

গোটা ঘটনায ক্যামেরায় রেকর্ড হয়েছে। পুলিশ সেখানে দাঁড়িয়ে থাকলেও তারা কোনও পদক্ষেপ করেনি। এই ঘটনার পরই আকাশ দলবল নিয়ে স্থানীয় পুলিশ স্টেশনেও চলে যান। অন্যদিকে পুরসভার বাড়ি ভাঙার কাজ থামিয়ে দেওয়া হয়। এই ঘটনা বড় আকার নিতেই অবশেষে আকাশকে গ্রেপ্তার করা হয়েছে।

নিজের সাফাইয়ে এই বিজেপি বিধায়ক বলেছেন, সকাল থেকে পুর আধিকারিকদের অন্তত ১০ বার ফোন করেছি। ওনারা ফোন তোলেননি। বাড়িটিতে মানুষ থাকত। বাড়ির অবস্থা খারাপ ছিল না। তবে ঘুষ খেয়ে পুর আধিকারিকেরা বাড়ি ভেঙে দিতে চেয়েছিল। তারই আমি প্রতিবাদ করেছি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+