মুকেশ-পুত্র আকাশের রাজকীয় বিয়ে ঘিরে উদ্যোগ! সমারোহে কী কী আয়োজন হচ্ছে জানেন
বেঙ্গল সামিট-এ যোগ দিতে কলকাতায় মুকেশ আম্বানি। আর অন্যদিকে মুম্বইতে তাঁর বাসভবনে শুরু হয়ে গিয়েছে ছেলে আকাশের বিয়ে ঘিরে তোরজোড়।
বেঙ্গল সামিট-এ যোগ দিতে কলকাতায় মুকেশ আম্বানি। আর অন্যদিকে মুম্বইতে তাঁর বাসভবনে শুরু হয়ে গিয়েছে ছেলে আকাশের বিয়ে ঘিরে তোরজোড়। প্রকাশ্যে এসে গিয়েছে আম্বানি পরিবারের পরবর্তী প্রজন্মের আরও এক সন্তানের বিয়ের তারিখ। আকাশ আম্বানির সঙ্গে রাসেল মেহতা, মোনা মেহতার মেয়ে শ্লোকার বিয়ের তারিখ থেকে আয়োজনের সমস্ত তথ্য প্রকাশ্যে এসে গিয়েছে প্রকাশ্যে।

কবে বিয়ে?
সদ্য আনন্দ-ইশার বিয়ে ঘিরে উৎসবের আমেজ ছিল আম্বানি পরিবারে। যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে রাজস্থান থেকে মহারাষ্ট্রে। ইশার পর মুকেশ আম্বানির আরও এক সন্তান এবার বিয়ের পিঁড়িতে উঠতে চলেছেন ! আকাশ আম্বানির সঙ্গে শ্লোকা মেহতার বিয়ে আগামী ৯ মার্চ।

প্রি ওয়েডিং পার্টি কবে!
আকাশের বিয়ের আগে বিশেষ পার্টি আয়োজিত হতে চলেছে ২৩, ২৪, ২৫ ফেব্রুয়ারি। সুইটজারল্যান্ডের সেন্ট মোরিজে আয়োজিত হতে চলেছে এই পার্টি।

কে কে নিমন্ত্রিত?
বিয়ের প্রিওয়েডিং পার্টিতে হাজির থাকতে চলেছেন রণবীর কাপুর থেকে করণ জোহররা। এরপর, ৯ ও ১০ মার্চ বিয়ের অনুষ্ঠান। ১১ মার্চ আম্বানি ও মেহতাদের তরফে বিশেষ পার্টির আয়োজন করা হবে।

প্রেম পর্ব শুরুর গল্প
শ্লোকা মেহতার সঙ্গে আকাশ আম্বানির প্রেম বহুদিনের। দু'জনেই ছোট থেকে স্কুলের বন্ধু ছিলেন। যে বন্ধুত্ব পরবর্তীকালে গিয়ে প্রেমে পর্যবসিত হয়। এরপর শুরু হয় ডেটিং। ২০১৮ সালে শ্লোকাকে প্রোপেজ করেন আকাশ। তারপরই বিয়ে স্থির করে দুটি পরিবার।












Click it and Unblock the Notifications