বাগদান হয়ে গেল মুকেশ পুত্র আকাশের, অনুষ্ঠান ঘিরে কেমন ছিল আম্বানিদের অন্দরমহল! দেখুন ছবি
দেশের বিজনেস টাইকুন মুকেশ আম্বানির ছেলে আকাশের সঙ্গে বাগদান হয়ে গেল আরেক ব্যবসায়ী পরিবারের সন্তান শ্লোকা মেহতার।
দেশের বিজনেস টাইকুন মুকেশ আম্বানির ছেলে আকাশের সঙ্গে বাগদান হয়ে গেল আরেক ব্যবসায়ী পরিবারের সন্তান শ্লোকা মেহতার। এই অনুষ্ঠান ঘিরে স্বভাবতই সাজো সাজো রব ছিল আম্বানির পরিবারের অন্দর মহলে। নামী হীরে ব্যবসায়ী রাসেল মেহতার মেয়ে শ্লোকার সঙ্গে আকাশের এই বাগদান পর্ব ঘিরে কয়েক ছবি দেখে নেওয়া যাক।

আকাশ- শ্লোকা
একজন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর মালিকের জ্যেষ্ঠপুত্র , অন্যদিকে আরেকজন দেশের হীরে ব্যবসায়ে স্বনামধ্য পরিবারের কন্যা। আকাশ-শ্লোকার জুটি যেন স্বপ্নে লেখা হয়েছিল! এদিনের বাগাদান পর্বেও দুজনকে বেশ সুন্দর লাগছিল। চলতি বছরের ডিসেম্বরে এঁদের বিয়ে সম্পন্ন হবে বলে খবর। তবে কোথায় ,কোন তারিখে বিয়ে , তা জানা যায়নি।

অন্য মেজাজে মুকেশ আম্বানি
সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া এই অনুষ্ঠানের বিভিন্ন ছবি বেশ ভাইরাল হতে শুরু করে দিয়েছে। এদিনের অনুষ্ঠানে দেখা যায়, হবু পুত্রবধূ শ্লোকাকে নিজের হাতে কেক কেটে খাওয়াচ্ছেন মুকেশ আম্বানি।

শ্লোকা-আকাশ কি পূর্ব পরিচিত?
মুম্বইয়ের ধিরুভাই আম্বানি ইন্টারন্য়াশনাল স্কুলে একসঙ্গে পড়াশোনা করেন শ্লোকা মেহতা ও আকাশ আম্বানি। পরচিত সেই ছোটবেলা থেকেই। তাঁদের বন্ধুত্ব ঘনিষ্ঠ ছিল বলেই শোনা যায়।

আকাশ ও শ্লোকা সম্পর্কে কয়েকটি তথ্য
আকাশ আম্বানি তাঁর পরিবারিক ব্যবসা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বোর্ড অফ ডিরেক্টরদের অন্যতম। অন্যদিকে, শ্লোকা 'কনেক্ট ফর' নামে এক সংস্থার অন্যতম কর্ণধার। লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের ছাত্রী শ্লোকা উচ্চশিক্ষার্থে প্রিন্সটন ইউনিভার্সিটিতে পড়াশুনাও করেছেন। পাশাপাশি তিনি তাঁর বাবা রাশেল মেহতার হীরে ব্যবসার সংস্থা রোজি ব্লু ডায়ামন্ডসের অন্যতম কর্ণধার।












Click it and Unblock the Notifications