'শিখদের অস্ত্রের প্রশিক্ষণ প্রয়োজন', অকাল তখত নেতার মন্তব্যে ঘিরে জোর বিতর্ক

'শিখদের অস্ত্রের প্রশিক্ষণ প্রয়োজন', অকাল তখত নেতার মন্তব্যে ঘিরে জোর বিতর্ক

খালিস্তানি তৎপরতা দেখা যাচ্ছে পাঞ্জাবে। গত কয়েকটি বিস্ফোরণের ঘটনায় খালিস্তানি জঙ্গিদের মদতের অভিযোগ রয়েেছ। এরই মধ্য অপারেশন ব্লু স্টারের বর্ষ পূর্তিতে স্বর্ণমন্দিেরর কাছেই শোনা গিয়েছে খালিস্তানি স্লোগান। এদিকে আবার অকাল তখত প্রধান জিতেন্দর জৈনি হরপ্রীত সিংয়ের বিরুদ্ধে উস্কানি মূলক মন্তব্যের অভিযোগ উঠেছে। তিিন বলেছেন সব শিখদেরই অস্ত্র চালানোর প্রশিক্ষণ নেয়া উচিত।

শিখদের অস্ত্রের প্রশিক্ষণ প্রয়োজন, অকাল তখত নেতার মন্তব্যে ঘিরে জোর বিতর্ক

শুধু শিখদের অস্ত্র প্রশিক্ষণ নেয়ার কথ বলেই তিনি থামেননি সেই সঙ্গে তিনি বলেছেন শিখদের উচিত অস্ত্র চালানো প্রশিক্ষণ দেয়ার স্কুল খোলার। পাঞ্জাবের অমৃতসরের দরবার সাহিবে রয়েছে অকাল তখতের হেড অফিস। অকাল তখতের পাঁচ রাজ্যের প্রধান হরপ্রীত সিং। তিনি স্বর্ণ মন্দিরের সমনে বার্তা দিচ্ছিলেন। তখনই ভিড়ে মধ্যে থেকে ওঠে খালিস্তানি স্লোগান। শিখ বন্দিদের মুক্তির দাবি জানানো হয় সেখানে।

এই সভা থেেকই একের পর এত উস্কানিমূলক মন্তব্য করেছেন অকাল তখত প্রধান। তিনি বলেছেন কোনোদিনই শিখরা কোনো স্বাধীনতা পায়নি। তাঁদের সব সময় দমিয়ে রাখা হয়েেছ। শিখদের রাজনৈতিক ভাবে, সামাজিক ভাবে এবং অর্থনৈতিক ভাবে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। সেকারণেই ধর্মীয় ভাবে শিখদের শক্তিশালী হওয়া জরুরি বলে মন্তব্য করেছেন তিনি।

তিনি দাবি করেছেন রাজ্যে অপরাধ বাড়ছে কাজেই সব ধর্মের উচিত অস্ত্রের প্রশিক্ষণ নেয়া। শিখদের অস্ত্রের প্রশিক্ষণ থাকা জরুরি বলে মন্তব্য করেছেন তিনি। পাঞ্জাবি গায়ক সাধুর খুনের ঘটনার পরের দিনই তিনি এই মন্তব্য করেছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক অকাল তখতের প্রধানকে জেড ক্যাটাগোরির নিরাপত্তা দেয়ার প্রস্তাব দিয়েছিল। িকন্তু তিনি কেন্দ্রের সেই নিরাপত্তা নেননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+