আজমেঢ় বিস্ফোরণে ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ
২০০৭ সালে আজমেঢ় দরগায় বিস্ফোরণের ঘটনায় ২ জনের যাবজ্জীবন কারদণ্ডের সাজা ঘোষণা করল জয়পুরের এনআইএ আদালত।
নয়াদিল্লি, ২২ মার্চ: ২০০৭ সালে আজমেঢ় দরগায় বিস্ফোরণের ঘটনায় ২ জনের যাবজ্জীবন কারদণ্ডের সাজা ঘোষণা করল জয়পুরের এনআইএ-এর বিশেষ আদালত। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির তরফে দোষী সাব্য়স্ত হওয়া দেবেন্দ্র গুপ্তা ও ভবেশ পটেলকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হয়।
গত ৮ মার্চ, ভবেশ পটেল, দেবেন্দ্র গুপ্ত, সুনীল জোশী ঘটনায় দোষী সাব্যস্ত হন । এদের মধ্যে বিস্ফোরণের পর মামলা চলাকালীন, এক রহস্যজনক পরিস্থিতিতে মারা যান সুনীল যোশী। এদিকে, মামলায় বেকসুর খালাস হন স্বামী অসীমানন্দ।

২০০৭ সালের ১১ মার্চ রমজান মাসে ইফতার চলাকালীন বিস্ফোরণ ঘটে আজমেঢ়ের খ্বাজা মিনুদ্দিন চিস্তির দরবারে। ঘটনায় মারা যান ৩ জন , আহত হন ১৫ জন। সেই ঘটনার তদন্তভার যায় রাজস্থান এটিএসের উপর, পরে সেই দায়িত্ব বর্তায় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির উপর।
প্রসঙ্গত ,দোষীদের বিরুদ্ধে ১২০ -এর (বি) ধারায় অপরাধ মূলক ষড়যন্ত্র, ২৯৫ এর (এ) এর ধারায় জেনে বুঝে ধর্মীয় ভাবাবেগে আঘাত করা সংক্রান্ত অভিযোগের মামলা দায়ের করা হয়। ১৪৯ জনকে মামলায় সাক্ষ্য গ্রহণ করা হয়।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications