অজিত পাওয়ার নয় বিশ্বাসঘাতক শিবসেনাই, আক্রমণ অমিত শাহের

শিবসেনার সরকার কিছুতেই মেনে নিতে পারছে না অমিত শাহরা। বার বার শিবসেনাকেই দুষে চলেছেন তিনি। অজিত পাওয়ারের কোনও দোষই দেখতে পাচ্ছেন না অমিত।

শিবসেনার সরকার কিছুতেই মেনে নিতে পারছে না অমিত শাহরা। বার বার শিবসেনাকেই দুষে চলেছেন তিনি। অজিত পাওয়ারের কোনও দোষই দেখতে পাচ্ছেন না অমিত। বৃহস্পতিবার আবার সেই শিবসেনাকেই বিশ্বাসঘাতক বলে আক্রমণ করেছেন তিনি। অমিত শাহ অভিযোগ করেছেন অজিত পাওয়ার বা শরদ পাওয়ার নন বিজেপির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে শিবসেনাই।

অজিত পাওয়ার নয় বিশ্বাসঘাতক শিবসেনাই, আক্রমণ অমিত শাহের

২৫ বছর শিবসেনার সঙ্গে বিজেপির জোট ছিল। সেটা কেবল মাত্র ক্ষমতা দখলের লড়াইয়ের কারণে ভেঙে গেল। শিবসেনার বিজেপিকে ছাপিয়ে যাওয়াটা কিছুতেই মেনে নিতে পারছেন না অমিত শাহ-মোদীরা। সেকারণেই বারবার শিবসেনাকেই দায়ী করে চলেছেন তাঁরা। বিজেপির চাণক্য অভিযোগ করেছেন কেবল মাত্র ক্ষমতার লোভে সম্পূর্ণ আদর্শ বিরুদ্ধ তিনটি দল জোট বেঁধেছে। যতদিন এই ক্ষমতার স্বার্থ থাকবে ততদিন তিনটি দল একজোট হয়ে থাকবে বলে দাবি করেছেন অমিত শাহ।

সেকারণেই তিনি কোনও ভাবেই অজিত পাওয়ারের সমর্থন নেওয়াটাকে ভুল বলে মানতে রাজি নন। বরং বারবার শিবসেনার দিক পরিবর্তনকে হাইলাইট করে চলেছেন। যদিও আজ উদ্ধবের শপথ গ্রহন অনুষ্ঠানে দেবেন্দ্র ফড়নবিশ উপস্থিত ছিলেন। একক সংখ্যাগরিষ্ঠ দল হয়েও সরকার গড়তে না পারার ব্যর্থতাটা কিছুতেই মেনে নিতে পারছে বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+