মহারাষ্ট্রে উপমুখ্যমন্ত্রীর নাম ঘিরে নাটকীয় রহস্য ঘনীভূত!পদে অজিতকেই কি চাইছেন কাকা শরদ

এক মাসের রাজনৈতিক নটকীয়তার অবসান ঘটিয়ে আজ শেষমেশ শিবাজি পার্কে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। উদ্ধবের সঙ্গে এদিন 'মহা বিকাশ আঘাড়ি' জোটের অন্যান্য নেতারাও

এক মাসের রাজনৈতিক নটকীয়তার অবসান ঘটিয়ে আজ শেষমেশ শিবাজি পার্কে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। উদ্ধবের সঙ্গে এদিন 'মহা বিকাশ আঘাড়ি' জোটের অন্যান্য নেতারাও মন্ত্রী পদে শপথ নেবেন। তবে আজ উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়া হচ্ছে না। আর এই উপমুখ্যমন্ত্রী পদ ঘিরেই শেষ মুহূর্তের টুইস্ট থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

'আমি আজ শপথ নিচ্ছি না'

এদিন, বহু অপেক্ষার পর অজিত পাওয়ারকে জন সমক্ষে আসতে দেখা যায়। আর তিনি প্রকাশ্যে আসতেই মিডিয়া প্রশ্ন করে তিনি আজ শপথ নেবেন কি না! জবাবে অজিত পাওয়ার জানান, তিন আজ শপথ গ্রহণ করছেন না। উপমুখ্যমন্ত্রী পদের সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। আজ ৬ জন মন্ত্রী পদে শপথ নেবেন।

শরদ পাওয়ারের পছন্দ ভাইপো অজিতকে

শরদ পাওয়ারের পছন্দ ভাইপো অজিতকে

এনসিপি যখন শিবসেনার সঙ্গে হাত মিলিয়ে মহারাষ্ট্রে সরকার গড়ছিল , তখন কাকা শরদের শিবির ছেড়ে বিজেপির সঙ্গে সরকার গঠন করবেন বলে কার্যত 'অভ্যুত্থান' এর রাস্তায় হাঁটেন শরদের ভাইপো অজিত পাওয়ার। সেই ঘটনার পর এনসিপিতে অজিতকে ঘিরে তিক্ততা বাড়ে। তবে সেই পর্ব কাটিয়ে এবার খোদ শরদ পাওয়ারই নাকি চাইছেন এনসিপি থেকে উপমুখ্যমন্ত্রী হোন অজিত।

 সকাল থেকে ফোন সুইচড অফ অজিতের

সকাল থেকে ফোন সুইচড অফ অজিতের

প্রসঙ্গত, এদিন উদ্ধব ঠাকরের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ ঘিরে রীতিমতো সাজো সাজো রব মুম্বই জুড়ে। এই পরিস্থিতিতে এনসিপির তরফে যাঁরা মন্ত্রী পদে থাকছেন তাঁদের নামের তালিকা যায় পার্টি প্রধান শরদের কাছে। এমন পরিস্থিতিতে সকাল থেকেই মিডিয়ার নজর ছিল অজিত পাওয়ারের দিকে। কিন্তু দেখা যায় উদ্ধবের শপথ গ্রহণের দিন সকাল থেকেই অজিত পাওয়ারের ফোন সুইচড অফ থাকে।

শরদের কাছে পৌঁছন নামের মন্ত্রীজদের নামের তালিকায় নেই অজিত!

শরদের কাছে পৌঁছন নামের মন্ত্রীজদের নামের তালিকায় নেই অজিত!

এনসিপির তরফে যাঁরা আজ মন্ত্রী পদে শপথ নেবেন , তাঁদের নামের তালিকা আজ পৌঁছে যায় পার্টি সুপ্রিমো শরদের কাছে। তবে সেই তালিকায় অজিত পাওয়ারের নাম না থাকায় জল্পনা তুঙ্গে ওঠে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+