বারামতীতেই শেষ বিদায়! পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় চলছে অজিত পওয়ারের শেষকৃত্য, উপস্থিত অমিত শাহ, শরদ পওয়ার
যে বারামতী থেকে রাজনৈতিক জীবনের শুরু হয়েছিল আজ সেখানেই শেষ যাত্রা। বিমান দুর্ঘটনায় মৃত্যু হওয়া মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী এবং এনসিপি নেতা অজিত পওয়ারের শেষকৃত্য বারামতীতেই সম্পন্ন হচ্ছে। আজ সকাল ১১টা নাগাদ বিদ্যা প্রতিষ্ঠান মাঠে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য শুরু হয়।

তাঁর শেষকৃত্যে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অজিত পওয়ারের কাকা এবং এনসিপি (এসপি)-র প্রধান শরদ পওয়ার এবং কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী নিতিন গডকড়ী।
গতকাল সন্ধ্যায় পুণের একটি মেডিক্যাল কলেজ থেকে অজিত পওয়ারের মৃতদেহ বিদ্যা প্রতিষ্ঠান চত্বরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে দলীয় কর্মীরা তাঁকে শেষ শ্রদ্ধা জানান। তারপরে কফিনবন্দি মৃতদেহ কাটেওয়াড়ির বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে পরিবারের সদস্যরাও শেষ শ্রদ্ধা জানান। আজ সকালে শেষযাত্রা বেরিয়ে বিদ্যা প্রতিষ্ঠান মাঠে গিয়ে শেষ হয়।
শেষযাত্রায় অনেকেই আবেগে ভেঙে পড়েন। ভিড় থেকে স্লোগান শোনা যায়, "অজিত দাদা অমর রহে"।
উল্লেখ্য, গতকাল সকালে মহারাষ্ট্রের বারামতি বিমানবন্দরে জরুরি অবতরণের সময় ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী এবং এনসিপি প্রধান অজিত পওয়ার। তাঁর মৃত্যুর খবরে রাজ্যজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ওই দুর্ঘটনায় বিমানে থাকা দুই পাইলট এবং অজিত পওয়ারের নিরাপত্তারক্ষীরাও মারা গিয়েছেন। ঘটনার পরই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফডণবীস তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। গতকাল রাজ্যের সরকারি প্রতিষ্ঠানও বন্ধ রাখা হয়েছিল।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications