Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Ajit Pawar News: শিণ্ডেকে সরিয়ে মুখ্যমন্ত্রী পদে বসবেন অজিত, রাউতের দাবি ঘিরে নতুন জল্পনা

শিণ্ডের গদি টলমল। শীঘ্রই শিণ্ডেকে সরিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে বসবেন অজিত পাওয়ার। শিবসেনা নেতা সঞ্জয় রাউতের দাবি ঘিরে নতুন জল্পনা শুরু হয়েছে। তিনি আরও দাবি করেছেন বিদ্রোহী ১৬ জন শিবসেনা বিধায়ককেও অপসারণ করা হবে শীঘ্রই।

গতকাল থেকেই মহারাষ্ট্রের রাজনৈতিক মহল তপ্ত হয়ে উঠেছে। বিদ্রোহী অজিত পাওয়ার এনডিএতে যোগ দিয়ে কয়েক মুহূর্তের মধ্যেই উপ মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছে। এক লহমায় চমকে দেওয়ার মত ঘটনা ঘটেছে মহারাষ্ট্রে। অজিত পাওয়ারের এই পদক্ষেপের জেরে মহাজোটের দ্বিতীয় বৈঠক বাতিল করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

শিণ্ডেকে সরিয়ে মুখ্যমন্ত্রী পদে বসবেন অজিত
Photo Credit: পিটিআই

মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি একেবারেই ভাল নেই। এনসিপি ছেড়ে বেড়িয়ে এসে বিজেপি শিবিরে যোগ দিয়েছেন অতিজ পাওয়ার। তার জেরে এনসিপির অন্দরে যাকে বলে উথাল পাথাল তৈরি হয়েছে। এনসিপিএর একাধিক নেতা বিদ্রোহী হয়ে অজিত পাওয়ারের শিবিরে যোগ দিয়েছেন।

চরম রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে মহারাষ্ট্রের রাজনৈতিক মহলে। হঠাৎ করে অজিত পাওয়ারের বিজেপিতে যোগদান নতুন করে মহারাষ্ট্রে শিবসেনার অন্দরে। এদিকে এই সুযোগকে কাজে লাগিয়ে শিন্ডেকে দুর্বল করতে চাইছে শিবসেনার উদ্ধব শিবির। রাজ ঠাকরের সঙ্গে উদ্ধব ঠাকরের ছবি দেওয়া পোস্টার দেখা গিয়েছে মুম্বইয়ের রাস্তায়। শিণ্ডের মুখ্যমন্ত্রী পদ থে আর স্থায়ী হবে না বেশি দিন তার ইঙ্গিত দিয়েছেন সঞ্জয় রাউত।

শিণ্ডে এক প্রকার শিবসেনার সঙ্গে বিদ্রোহ করেই বিজেপির সঙ্গে হাত মিলিয়েছিল। তারপরেই উদ্ধব ঠাকরে সরকারের অবসান ঘটিয়ে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়েন শিণ্ডে। নিজেকে বাল ঠাকরের আদর্শবাদী মনে করেন তিনি। সেকারণে প্রতীক নিয়েও উদ্ধব ঠাকরের সঙ্গে লড়াইয়ে নেমেছিলেন তিনি। শেষ পর্যন্ত আইনী লড়াইয়ে জিতে শিবসেনার প্রতীক পেয়েছিল শিণ্ডে শিবির।

সেই শিণ্ডের মুখ্যমন্ত্রীর গদি যে টলমল। শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত দাবি করেছেন শীঘ্রই শিণ্ডেকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরতে হবে। তার জায়গায় মুখ্যমন্ত্রী পদে বসবেন অজিত পাওয়ার। সঞ্জয় রাউতের এই দাবি ঘিরে নতুন জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+