সুপ্রিম রায়ে নয়া মোড় মারাঠা রাজনীতিতে, অজিতের পদত্যাগের জল্পনা তুঙ্গে!

মহারাষ্ট্রে আস্থা ভোট নিয়ে সুপ্রিমকোর্টের রায়ের পরেই যেন ফের পাল্টে যাচ্ছে সমীকরণ। সূত্রের খবর এনসিপি বিধায়ক তথা ফড়নবিশ সরকারের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার নিজের পদ থেকে পদত্যাগ করতে পারেন।

মহারাষ্ট্রে আস্থা ভোট নিয়ে সুপ্রিমকোর্টের রায়ের পরেই যেন ফের পাল্টে যাচ্ছে সমীকরণ। সূত্রের খবর এনসিপি বিধায়ক তথা ফড়নবিশ সরকারের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার নিজের পদ থেকে পদত্যাগ করতে পারেন। প্রসঙ্গত, গতকাল অর্থৎ সোমবার দেবেন্দ্র ফড়নবিশ মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব বুঝে নিলেও দায়িত্বভার গ্রহণ করেননি অজিত পাওয়ার। এদিকে এনসিপির দাবি মহারাষ্ট্র বিধানসভার সচিবের থেকে তাঁরা এমনই খবর পেয়েছেন।

এনসিপির পরিষদীয় দলনেতা পদ থেকে সরানো হয় অজিতকে

এনসিপির পরিষদীয় দলনেতা পদ থেকে সরানো হয় অজিতকে

শনিবার ফড়নবিশের সঙ্গে সবাইকে অবাক করে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন অজিত পাওয়ার। এরপরেই সেদিন সন্ধ্যায় এনসিপির তরফে তাঁকে দলের পরিষদীয় দলনেতা পদ থেকে অপশারিত করা হয়। এরপর জয়ন্ত পাটিলকে বানানো হয় এনসিপির পরিষদীয় দলনেতা।

দলে ফিরে আসতে বলা হয় অজিতকে

দলে ফিরে আসতে বলা হয় অজিতকে

এদিকে এরপর বেশ কয়েকবার অজিতকে পদত্যাগ করে দলে ফিরে আসার কথা বলে এনসিপি নেতারা। তবে কোনও কিছু করেই বোঝানো যায়নি অজিত পাওয়ারকে। নিজের সিদ্ধান্তে অটল ছিলেন অজিত। কোনও মূল্যেই ক্ষমতা হাতছাড়া করতে নারাজ ছিলেন। এর ফলও পান সোমবার সন্ধ্যাতেই। তাঁর বিরুদ্ধে চলা ২০টি মামলার ৯টি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সুপ্রিম রায়ের পর ঘড়িরা কাঁটা ঘুড়ছে বলে সূত্রের খবর। ইতিমধ্যেই তিনি মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে দেখআ করতে তাঁর বাড়ি গিয়েছেন।

 অজিত নিয়ে ষড়যন্ত্রর তত্ত্ব খাড়া করে সেনা

অজিত নিয়ে ষড়যন্ত্রর তত্ত্ব খাড়া করে সেনা

অজিত পাওয়ার উপ মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর শিবসেনা দাবি করেছিল ভয় দেখিয়ে এনসিপি নেতার সমর্থন আদায় করেছে বিজেপি। ইডির হাত থেকে বাঁচতেই অজিত এই সিদ্ধান্ত নিয়েছেন। শরদ পাওয়ারই তাঁর নেতা থাকবেন এবং তিনি এনসিপিতেই আছেন জানিয়ে রবিবার যে টুইটটি অজিত করেছিলেন তাতে আশা দেখেছিলেন শরদরা। সেকারণেই তাঁকে বুঝিয়ে ঘরে ফেরানোর চেষ্টা চালিয়েছিলেন শরদের অনুগামীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+