মহারাষ্ট্রে ফের উপ মুখ্যমন্ত্রীর পদে আসতে চলেছেন অজিত পাওয়ার
মহারাষ্ট্রে ফের উপ মুখ্যমন্ত্রীর পদে আসতে চলেছেন অজিত পাওয়ার
মহারাষ্ট্রে মন্ত্রীসভার বিস্তার ইতিমধ্যেই ৩০ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখা হয়েছে, কারণ উপ–মুখ্যমন্ত্রী হিসাবে আবারও ফিরে আসতে চলেছেন অজিত পাওয়ার। এনসিপির এক শীর্ষ নেতা এই তথ্য জানিয়েছেন।

অজিত পাওয়ার ফিরছেন
রিপোর্টে জানা গিয়েছে, মন্ত্রীসভার বিস্তারের মধ্যেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এবং শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে সোমবার এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গে দেখা করেন। রাজ্যের সরকারে রয়েছে মহা বিকাশ আহাদি। কংগ্রেস জোট সরকারের তৃতীয় দল। যদিও কংগ্রেসের কোনও নেতাকে এই বৈঠকে উপস্থিত থাকতে দেখা যায়নি। এনসিপি নেতা জানিয়েছেন যে মন্ত্রীসভার বিস্তার ৩০ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখা হয়েছে, কারণ তার আগেই হয়ত উপ মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন অজিত পাওয়ার।

এতদিন ফাঁকাই ছিল উপ মুখ্যমন্ত্রীর পদ
মুখ্যমন্ত্রী হিসাবে উদ্ধব ঠাকরে রাজ্যের দায়িত্ব নেওয়ার পর থেকেই উপ মুখ্যমন্ত্রীর পদ এতদিন ফাঁকা ছিল। প্রসঙ্গত, গত মাসেই প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার তাঁর কাকা শরদ পাওয়ারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে বিজেপির সঙ্গে হাত মেলান। মাত্র ৮০ ঘণ্টার জন্য তিনি রাজ্যের উপ মুখ্যমন্ত্রীর দায়িত্ব পান। তবে পরে তাঁকে ক্ষমা করে দিয়ে এনসিপিতে ফের স্বাগত জানানো হয়।

এনসিপি-কংগ্রেস জোট শিবসেনার সঙ্গে
বিজেপির সঙ্গে তিন দশকের জোট ভেঙে এমভিএ মহারাষ্ট্রে সরকার গঠন করেন। অক্টোবরে বিজেপির সঙ্গে জোট বেঁধেই নির্বাচনে লড়েছিল শিবসেনা। কিন্তু মুখ্যমন্ত্রীত্বতে ভাগ বসাতে চায় শিবেসনা আর তখনই ভোল বদলায় বিজেপি। এরপরই শিবসেনা এনসিপি-কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে রাজ্যে সরকার গঠন করে।












Click it and Unblock the Notifications