মহারাষ্ট্র বিধানসভায় এনসিপির পরিষদীয় দলনেতার পদ থেকে সরানো হল অজিত পাওয়ারকে

তীব্র রাজনৈতিক টানাপড়েন শেষে অবশেষে শনিবার এনসিপি-বিজেপি জোট সরকার গঠন হল বিধানসভায়। এদিন সকালেই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বিজেপির পক্ষ থেকে দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন দেবেন্দ্র ফড়নবিস।

পরিষদীয় দলনেতার পদ থেকে সরানো হল অজিত পাওয়ারকে

অন্যদিকে উপ মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেন এনসিপি প্রধান শরদ পাওয়ারের ভাগ্নে অজিত পাওয়ার। যদিও ইতিমধ্যেই তার বিরুদ্ধে দল বিরুদ্ধ কাজ করার অভিযোগ করেছেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। দলের সিদ্ধান্ত না মেনে 'ব্যক্তিগত সিদ্ধান্তেই' অজিত পাওয়ার বর্তমানে নীতি নির্ধারণ করছেন বলে অভিযোগ করেন তিনি।

উপ মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণের অজিত পাওয়ার ৫৪ জন এনসিপি বিধায়কদের সমর্থনের চিঠি রাজ্যপাল ভগত সিং কোশায়ীর কাছে হস্তান্তর করেছিলেন বলেও জানা যায়। চলতি মাসেই শিবসেনা-এনসিপি-কংগ্রেসের জোট গঠনের প্রচেষ্টার অগ্রণী ভূমিকা নিতে দেখা যায় তাকে। জোট সরকার গঠনের পক্ষে বেশিরভাগ বৈঠকেরও অংশ ছিলেন তিনি।

এমনকি শুক্রবার রাতেও শিবসেনা, এনসিপি এবং কংগ্রেসের প্রথম ত্রিপাক্ষিক বৈঠকে অংশ নিতে দেখা যায় অজিত পাওয়ারকে। গত কালের বৈঠকে অজিত পাওয়ারের 'শরীরী ভাষা' সন্দেহজনক ছিল বলেও অভিযোগ করেন শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত। গতকাল সন্ধ্যের পর দীর্ঘক্ষণ তাকে ফোনে পাওয়া যায়নি বলেও অভিযোগ করেন তিনি।
অন্যদিকে শারদ পাওয়ারের কন্যা সুপ্রিয়া শুলে হোয়াটসঅ্যাপ বার্তায় বলেন যে তার পরিবারের সঙ্গে 'বিশ্বাসঘাতকতা' করা হয়েছে, এবং এরফলে আগামীতে দলে বিচ্ছেদের রাস্তা আরও প্রশস্ত হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+