মহারাষ্ট্রে বিয়ের আসরে অজিত-দেবেন্দ্রর পাশাপাশি আলোচনা ! জলঘোলার আশঙ্কা নিয়ে কোন সাফাই এনসিপি নেতার
ফের একবার মহারাষ্ট্রের রাজনীতিতে রাজনৈতিক অভ্যুত্থানের আশঙ্কার চোরাস্রোত বইতে শুরু করেছে। আর এই আশঙ্কা-জল্পনার সূত্রপাত এক বিয়েবাড়ির আসর ঘিরে। যেখানে মারাঠাভূমের বিজেপি সেনাপতি দেবেন্দ্র ফড়নবীশ ও এনসিপির সেকেন্ড ইন কমান্ড অজিত পাওয়ারকে একসঙ্গে দেখা গিয়েছে। প্রসঙ্গত, এনসিপিতে কাকা শরদের শিবির ছেড়ে বেরিয়ে মহারাষ্ট্রে রাতারাতি বিজেপির সঙ্গে সরকার গড়ার উদ্যোগ নিতে দেখা গিয়েছিল অজিতকে। যদিও পরে বিজেপির হাত ছেড়ে দেন তিনি। এরপর একবার ফের অজিত-দেবেন্দ্রকে পাশাপাশি ফ্রেমবন্দি হতে দেখেই জল্পনা শুরু হয়েছে মহারাষ্ট্রের রাজনীতিতে।

বিয়ে বাড়ির আসরে কী ঘটেছে?
কয়েকদিন আগই একটি রাজকীয় বিয়ের আসরে, মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপির সেনাপতি দেবেন্দ্র ফড়নবীশের পাশে বসতে দেখা যায় এনসিপির অজিতকে। শুধু তাই নয়, দুই নেতাকে পাশাপাশি বসে আলোচনা ও কথা বলতেও দেখা যায়। আর এই আলোচনার ছবি ফ্রেমবন্দি হতেই মহারাষ্ট্রের রাজনীতিতে বহু শাসকপক্ষের নেতার মনেই ঠাণ্ডা স্রোত বইছে! এমনই দাবি রাজনৈতিক মহলের একাংশের।

অজিতের সাফাই
বিয়ে বাড়ির আসরে অজিত পাওয়ারের সঙ্গে কি দেবেন্দ্র ফড়নবীশ ফের একবার সরকার অভ্যুত্থান নিয়ে আলোচনা করেছেন? তাহলে কি বিজেপি ফের মহারাষ্ট্রে ঘুরপথে সরকার গঠনের প্রক্রিয়া শুরু করছে? এই সমস্ত জল্পনার মাঝে, অজিত পাওয়ার জানান, বিয়ে বাড়িতে দেবেন্দ্র ফড়নবীশের সঙ্গে তিনি 'আবহাওয়া ও বৃষ্টিপাত' নিয়েই শুধু আলোচনা করেছেন। তিনি বলেন, রাজনৈতিক বিরোধিতা থাকলেই ব্যক্তিগত স্তরে কেউ শত্রু হয়না।

কয়েকদিন আগেই বিজেপি নেতার সঙ্গে অজিতের সাক্ষাৎ!
প্রসঙ্গত, যে দিন মহারাষ্ট্রে বিধানসভায় সরকার গঠনের প্রক্রিয়া শুরু হচ্ছিল তথা বিধায়কদের শপথ পর্ব চলছিল, সেদিন হঠাৎই সকালে অজিত পাওয়ারের বাড়িতে এক বিজেপি নেতাকে দেখা যায়। ফের জল্পনা পারদ চড়তেই অজিত জানিয়ে দেন সেই সাক্ষাৎ ছিল কেবলমাত্র ব্যক্তিগতস্তরে। আর এরপরই বিয়েবাড়ির আসরে অজিত-দেবেন্দ্রকে পাশাপাশি দেখা যায়।

রাজনীতি, ব্যক্তিগত সম্পর্ক ও দেবেন্দ্রর বিস্ফোরক তথ্য
বিয়ে বাড়িতে দেবেন্দ্র ফড়নবীশ ও অজিত পাওয়ারের সাক্ষাৎ ঘিরে অজিত বলেন, 'আমরা পাশাপাশি বসেছি বলেই যে কিছু আলোচনা হয়েছে তা কিন্তু নয়। বিয়ের আসরে আমাদের চেয়ারগুলো পাশপাশি রাখা ছিল বলে পাশপাশি বসতে হয়েছে।' এদিকে, এর আগে এক সাম্প্রতিক টিভি সাক্ষাৎকারে দেবেন্দ্র ফড়নবীশ দাবি করেন যে,তাঁকে সরকার গঠনের জন্য সেই রাতে ফোন করেন অজিতই। এরপরই এনসিপি শিবিরের সঙ্গে, অজিতের সম্পর্ক ঘিরে রাজনৈতিকমহলে শুরু হয়েছে জল্পনা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications