সিচুয়েশন কেবিনে ডোভাল, পুলিসকর্মীদের সঙ্গে বিশেষ বৈঠক

৩৭০ ধারা খারিজের পর থেকেই কাশ্মীরে রয়েছেন তিনি। নিরাপত্তার যাবতীয় পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে দেখছেন তিনি।

৩৭০ ধারা খারিজের পর থেকেই কাশ্মীরে রয়েছেন তিনি। নিরাপত্তার যাবতীয় পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে দেখছেন তিনি। রাস্তায় বেরিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলা থেকে সেনাবাহিনী এবং পুলিসকর্মীদের নির্দেশ দেওয়া সব দায়িত্ব একা হাতেই সামলে চলেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। এবার সরাসরি তিনি পৌঁছে গিয়েছে পুলিসের সিচুয়েশন কেবিনে। সেখানে কর্তব্যরত পুলিসকর্মীদের সঙ্গে কথা বললেন তিনি। সূত্রের খবর পুলিসকর্মীরা যে গত কয়েকদিন ধরে টানা ডিউটি করে চলেছেন তা নিয়ে কোনও ক্ষোভ তৈরি হয়েছে কিনা জানতেই ডোভালের এই হঠাৎ পরিদর্শন।

সিচুয়েশন কেবিনে ডোভাল, পুলিসকর্মীদের সঙ্গে বিশেষ বৈঠক

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যে সিচুয়েশন কেবিনে আসতে পারেন একথা আগে কখনও ভাবতে পারেননি পুলিসকর্মীরা। ডোভাল সেই অসম্ভব কাজও করে দেখালেন। হঠাৎ করে তাঁকে দেখে অনেকটা অবাকই হয়ে গিয়েছিলেন তাঁরা। ডোভাল কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাঁদের সঙ্গে মিশে যান। তাঁদের সুবিধা অসুবিধা নিয়ে খোলাখুলি কথা বলেন। এই কঠিন পরিস্থিতিতে নিজেদের দায়িত্ব পালনে তাঁরা যে দক্ষতা দেখিয়েছেন তার জন্য পুলিসকর্মীদের প্রশংসাও করেছেন তিনি। এই কঠিন মুহূর্তে মনোবল বজায় রাখতে এই প্রশংসা অত্যন্ত জরুরি ছিল এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।

ইদের দিন কাজের মাঝেও ডোভালের আগমনে একটু উৎসবের আমেজেই কাটালেন জম্মু-‌কাশ্মীর পুলিসের সিচুয়েশন কেবিনের কর্তব্যরত পুলিসকর্মীরা। একটু খাওয়া দাওয়া গল্প হল। এর আগে বায়ুসেনার বিমানে আকাশ পথে শ্রীনগর ও সংলগ্ন এলাকা পরিস্থিতি পরিদর্শন করেন ডোভাল। সূত্রের খবর ১৫ অগস্ট পর্যন্ত কাশ্মীরে থাকবেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+