Ajit Doval: নেতাজি থাকলে ভারত ভাগ হতো না! জিন্নাহকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য অজিত দোভালের
নেতাজি সুভাষচন্দ্র বসু (Netaji Subhas Chandra Bose) থাকলে ভারত ভাগ হতো না। প্রথম নেতাজি স্মারক বক্তৃতায় এমনটাই মন্তব্য করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল (Ajit Doval)। নিজের বক্তৃতায় অজিত দোভাল দেশভাগ (Partition) এবং নেতাজির ব্যক্তিত্ব নিয়ে অনেক কথা বলেছেন।
অজিত দোভাল (Ajit Doval) বলেছেন, নেতাজি তাঁর জীবনে অনেকবার সাহস দেখিয়েছিলেন এবং মহাত্মা গান্ধীকে চ্যালেঞ্জ করার সাহসও তাঁর ছিল। তিনি বলেন, মহাত্মা গান্ধী যখন তাঁর রাজনৈতিক ক্যারিয়ারের শীর্ষে তখন সুভাষ বসু কংগ্রেস ছেড়ে যান।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (NSA) বলেছেন, তিনি ভাল বা খারাপ বলছেন না, কিন্তু ভারতের ইতিহাস ও বিশ্ব ইতিহাসের মধ্যে খুব কমই এমন উদাহরণ আছে যাঁরা মূল স্রোতের বিপরীতে যাওয়ার সাহস দেখিয়েছিলেন। তাঁদের একজন হলেন (Netaji Subhas Chandra Bose) ।
তিনি বলেছেন নেতাজি (Netaji Subhas Chandra Bose) একা হয়ে পড়েছিলেন। জাপান ছাড়া তাঁকে সমর্থন করার মতো আর কোনও দেশ ছিল না। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, নেতাজি বলেছিলেন পূর্ণ স্বরাজের কথা। সম্পূর্ণ স্বাধীনতার থেকে কম কিছু মেনে নিতে চাননি।
এনএসএ (Ajit Doval) বলেন, নেতাজি ধারণা স্পষ্ট করে দিয়েছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করবেন, কিন্তু স্বাধীনতার জন্য ভিক্ষা করবেন না। কেননা তিনি বললেন স্বাধীনতা অধিকার, এটা পেতেই হবে। তিনি বলেন, সুভাষচন্দ্র বসু থাকলে ভারত ভাগ হতো না।

অন্যদিকে জিন্নাহ (Jinnah) সম্পর্কে বলতে গিয়ে অজিত দোভাল (Ajit Doval) বলেন, জিন্নাহ বলেছিলেন তিনি কেবল একজন নেতাকে মেনে নিতে পারেন, তিনি হলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু। নেজাজির মহৎ চেষ্টা নিয়ে কারও মনে সন্দেহ থাকতে পারে না বলেও মন্তব্য করেছেন দোভাল। মহাত্মা গান্ধীও নেতাজির প্রশংসা করেছিলেন।
নেতাজি সুভাষচন্দ্র বসু (Netaji Subhas Chandra Bose) এই দেশকে শুধু রাজনৈতিক পরাধীনতা থেকে মুক্ত করতেই চাননি তিনি জনগণের রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক মানসিকতার পরিবর্তনের কথা বলেছিলেন। তাদেরকে আকাশে মুক্ত বিহঙ্গের মতো হওয়ার কথা বলেছিলেন তিনি।
তবে ফলাফলের নিরিখে বিচার করলে বলা যায় নেতাজির (Netaji Subhas Chandra Bose) পুরো চেষ্টা বৃথা গিয়েছে। অজিত দোভাল (Ajit Doval) বলেন, ইতিহাস নেতাজির প্রতি নির্দয় ছিল। তবে তিনি খুশি যে প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi) বিষয়টির পুনরুজ্জীবনে আগ্রহী।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications