সময় ভালো যাচ্ছে না রাহানের, বাবা জেলে, বিষম বিপাকে জিঙ্কস
বিপদের মধ্যে অজিঙ্ক রাহানের বাবা। ভারতীয় দলের গুরুত্বপূর্ণ এই ক্রিকেটার এখন ব্যস্ত ভারত বনাম শ্রীলঙ্কা সিরিজ খেলতে।
জাতীয় দলে থাকলেও প্রথম একাদশে সুযোগ হচ্ছে না অজিঙ্ক রাহানের। তারমধ্যে আবার বাবাকে নিয়ে দুশ্চিন্তা। এক মহিলাকে ধাক্কা মারার অভিযোগে জিঙ্কসের বাবাকে গ্রেফতার করেছে কোলাপুর থানার পুলিশ।

অজিঙ্ক রাহানের বাবা মধুকর বাবুরাও রাহানে। শুক্রবার সকালে তাঁকে গ্রেফতার করা হয়। কোলাপুরে ৬৭ বছরের এক মহিলাকে গাড়ি দিয়ে ধাক্কা মারেন অজিঙ্ক রাহানের বাবা। আশঙ্কাজনক অবস্থায় ওই ভদ্রমহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। ভদ্রমহিলার আঘাতের পরিমাণ অত্যন্ত বেশি ছিল।
রিপোর্টে প্রকাশ, মধুকর নিজে গাড়ি চালিয়ে পরিবারকে নিয়ে তারাকালি যাচ্ছিলেন। কোঙ্কান ভায়া পুনে -বেঙ্গালুরু হাইওয়ের কাঙ্গাল এলাকায় ঢুকলে তাঁর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আচমকাই এক মহিলাকে ধাক্কা মারে। দুর্ঘটনা ঘটতেই স্থানীয়রা ছুটে আসেন এবং আশাতাই কাম্বলে নামে ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
অজিঙ্ক রাহানের বাবা-র বিরুদ্ধে আইপিসি ৩০৪ -এ , ২৮৯, ৩৩৭, ও ৩৩৮ ধারা দেওয়া হয়েছে। চার নম্বর জাতীয় সড়ক দিয়ে হুন্ডাই আই ২০ গাড়ি চালিয়ে যাচ্ছিলেন অজিঙ্ক রাহানের বাবা। যদিও ইতিমধ্যে জামিন হয়ে গেছে রাহানের বাবা-র।












Click it and Unblock the Notifications