অজয় সিং থেকে যোগী আদিত্যনাথ হয়ে ওঠা, জানুন উত্তরপ্রদেশের নয়া মুখ্যমন্ত্রীকে!
দীর্ঘ নাটকের পর অবশেষে ঘোষণা করা হল উত্তরপ্রদেশের নয়া মুখ্যমন্ত্রী মহান্ত যোগী আদিত্যনাথ। ১৯৭২ সালের ৫ জুন জন্ম হয় অজয় সিংয়ের। পরে তিনিই যোগী আদিত্যনাথ হিসাবে পরিচিত হন।
বেঙ্গালুরু, ১৮ মার্চ : দীর্ঘ নাটকের পর অবশেষে ঘোষণা করা হল উত্তরপ্রদেশের নয়া মুখ্যমন্ত্রী মহান্ত যোগী আদিত্যনাথ। ১৯৭২ সালের ৫ জুন জন্ম হয় অজয় সিংয়ের। পরে তিনিই যোগী আদিত্যনাথ হিসাবে পরিচিত হন। [উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হচ্ছেন যোগী আদিত্যনাথ, রবিবার শপথ]
উত্তরপ্রদেশের গোরখপুর লোকসভা কেন্দ্র থেকে পাঁচবারের সাংসদ আদিত্যনাথ। গোরখনাথ মঠের প্রধান পুরোহিত তিনি।

রাজপুত পরিবারে তাঁর জন্ম। গাড়োয়াল বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি পাস করেন।
১৯৯৮ সালে ১২তম লোকসভার সবচেয়ে কমবয়সী সাংসদ ছিলেন আদিত্যনাথ। মাত্র ২৬ বছর বয়সেই তিনি সাংসদ নির্বাচিত হন। নিজের বিতর্কিত মন্তব্যের জন্য বহুবার খবরে এসেছেন তিনি। ২০০৫ সালে খ্রীষ্টধর্মে বিশ্বাসী মানুষদের হিন্দুত্বে রূপান্তরিত করার শুদ্ধিকরণ শিবির শুরু করে খবরের শিরোনামে উঠে আসেন আদিত্যনাথ।
২০০৭ সালে গোরক্ষপুরের দাঙ্গায় অভিযুক্ত হন আদিত্যনাথ। তাঁর বিরুদ্ধে গ্রেফতারের ফৌজদারি মামলা রুজু হয়। তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রয়েছে।
বিজেপির সঙ্গে সম্পর্ক সে অর্থে ছিল না। তবে আরএসএস-এর সমর্থন ছিল আদিত্যনাথের সঙ্গে। গোক্ষপুর কেন্দ্র থেকে নিজের পছন্দের প্রার্থী দাঁড় করাতে চেয়েছিলেন আদিত্যনাথ। কিন্তু উত্তরপ্রদেশের নেতৃত্ব তাতে বাধ সাধে। সেই নিয়ে বিজেপির সঙ্গে বিরোধ বাধে আদিত্যনাথের। তবে আরএসএস-এর মধ্যস্থতায় পরিস্থিতি সামাল দেওয়া যায়।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে












Click it and Unblock the Notifications