হর্নের আওয়াজ থেকে মুক্ত হল আইজল, কলকাতা কবে পারবে
ভারতের প্রথম নো-হর্ন সিটি আইজল। সাধারণ মানুষের সহযোগিতাতেই এই অসাধ্যসাধন সম্ভব হয়েছে। খুব জোরে বাইক চালানোর অনুমতি দেওয়া হয় না এখানে। হর্ন বাজানো কিংবা ওভারটেকেরও অনুমতি নেই।
ভারতের প্রথম নো-হর্ন সিটি আইজল। সাধারণ মানুষের সহযোগিতাতেই এই অসাধ্যসাধন সম্ভব হয়েছে। খুব জোরে বাইক চালানোর অনুমতি দেওয়া হয় না এখানে। হর্ন বাজানো কিংবা ওভারটেকেরও অনুমতি নেই।

সোমবারের সকাল। ব্যস্ত অফিসের সময়। গাড়ি আটকে ট্রাফিক জ্যাম। সবাই হাঁসফাঁস করছেন। কিন্তু কেউই কোনও হর্ন বাজাচ্ছেন না। কিংবা কেউই লাইন ভেঙে আগে যাওয়ার চেষ্টা করছেন না। ধীরে ধীরে একটা সময়ে সবাই সুযোগ পাচ্ছেন। এখন এমনই ছবি মিজোরামের রাজধানী আইজলের।
আইজলের এই স্মার্ট ট্রাফিক কিন্তু সম্ভব হয়েছে সাধারণ মানুষদের উদ্যোগে। প্রত্যেকেই এখানে হর্ন বাজানো থেকে বিরত থাকেন। এমন কী পাহাড়ের সর্পিল রাস্তাতেও তাঁরা দীর্ঘ লাইন থাকলেও, তা মেনেই চলেন তাঁরা।
আইজল শহরের ৩.৫ লক্ষ বাসিন্দার রেজিস্ট্রিকৃত গাড়ির সংখ্যা ১.২৫ লক্ষ। কোনও কোনও সময় গাড়ির দীর্ঘ লাইন চলে যায় শহরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে। দীর্ঘ প্রায় ১৫ কিলোমিটার। আর যা পেরোতে সময় লেগে যায় কমপক্ষে দুঘণ্টা।

এখানকার মানুষ খুব নম্র এবং সুশৃঙ্খল। যদি যদি ট্রাফিক জ্যাম হয়, তাহলে তারা মনে করেন, সেখানে নিশ্চয়ই কোনও সমস্যা তৈরি হয়েছে। কিন্তু উচ্চস্বরে হর্ন বাজানো তার কোনও সমাধান হতে পারে না বলেই মন্তব্য করেছেন স্থানীয় বাসিন্দারা।
আইজলসহ পুরো মিজোরামে ট্রাফিক আইন মানা, সামাজিক রীতি হয়ে দাঁড়িয়েছে। এছাড়া সরকারও নতুন আইন তৈরি করছে।
খুব জোরে বাইক চালানোর অনুমতি দেওয়া হয় না বলেই জানিয়েছেন, মিজোরামের মুখ্যমন্ত্রী লালথানহাওলা। হর্ন বাজানো কিংবা ওভারটেকেরও অনুমতি নেই। কেননা রাস্তা খুবই সরু এবং তার ওপর পথচারীরাও রয়েছেন। রাস্তায় গাড়ির সংখ্যা কমাতে জোড়-বিজোড় সংখ্যার রীতি মানার ব্যাপারে সফল হয়েছেন বলেই জানিয়েছেন মিজোরামের মুখ্যমন্ত্রী।

গাড়ি কেনার পর যদি, কেউ নিজের গ্যারাজ দেখাতে না পারেন, তাহলে তার গাড়ি সরকারের খাতায় নথিভুক্ত করা হয় না।
আর এমাস থেকে সরকারি গাড়ি থেকে ব্যক্তিগত গাড়ি, সবার জন্যই এক নতুন নিয়ম তৈরি করা হয়েছে। যদি গাড়ির নম্বর প্লেট এক দিয়ে শেষ হয়, তাহলে গাড়িটি মাসের ১, ১১ এবং ২১ তারিখে পথে নামানো যাবে না।
রাজ্য সরকারের উদ্যোগে দু-চাকার ট্যাক্সিও চলছে খুব ভাল ভাবেই।












Click it and Unblock the Notifications