এয়ারটেল থেকে ভোডাফোনের রিচার্জ আরও দামী হচ্ছে, একনজরে দেখা যাক বিভিন্ন প্ল্যান
এয়ারটেল থেকে ভোডাফোনের রিচার্জ আরও দামী হচ্ছে, একনজরে দেখা যাক বিভিন্ন প্ল্যান
দেশে জ্বালানির দামের বৃদ্ধিতে যদি হাঁসফাঁস অবস্থা হয়ে থাকে, তাহলে জেনে নেওয়া ভালো যে ক্রমেই বাড়তে চলেছে মোবাইল রিচার্জের প্ল্যানের দাম। এয়ারটেল থেকে ভোডাফোনের রিচার্জ আপাতত আগের থেকেও বেশি দামী হতে চলেছে বলে জানা গিয়েছে। দেশের দুই নামী নেটওয়ার্ক সংস্থা তাদের নয়া প্ল্যানে কী কী রাখছে দেখে নেওয়া যাক।

এয়ারটেলের প্ল্যান
জানা গিয়েছে এয়ারটেলের মাসিক প্রেপেড প্ল্যান যা ৪৯ টাকা থেকে শুরু হয়েছিল, তা আপাতত সরে যেতে পারে। এখন এয়ারটেলের বেস প্ল্যান থাকবে ৭৯ টাকা থেকে । যা আগের থেকে ৬০ শতাংশ বাড়িয়ে দেওয়া হয়েছে। ফলে এয়া র টেলের প্ল্যান আপাতত দামী হতে চলেছে।

ভোডাফোন
এদিকে, ভোডাফোনের প্ল্যান আগের থেকে অনেকটা বেড়ে গিয়েছে দামে। বহুদিন ধরেই অর্থকষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিল এই সংস্থা। এবার তাঁদের সংস্থা গ্রাহকদের কথা ভেবে বেস লেভেলে চার্জে হেরফের করেছে। ফলে ভোডাফোন আইডিয়া আপাতত ১৪ দিনের জন্য ৪৯ টাকার একটি প্ল্যান মহারাষ্ট্র আর গুজরাতে শুরু করেছে। এই প্ল্যানটি আগে ছিল একই দামে, তবে তা ২৮ দিনের জন্য।

দাম বাড়ছে হু হু করে
একদিকে জিনিসের দাম বাড়ছে, অন্যদিকে, মানুষের হাতের ক্রয় ক্ষমতা ধীরে ধীরে কমতির দিকে যাচ্ছে বহু জায়গায় উৎপাদন করোনার জেরে বন্ধ হওয়ায়। এর মাঝে অতি আবশ্যক মোবাইলের রিচার্জের দাম রীতিমতো বেড়ে যাচ্ছে। এয়ারটেলের কর্পোরেট প্ল্যান এখন ন্যূনতম ৩০ শতাংশ বেড়েছে। ফলে এছাড়াও এয়ারটেলের এন্ট্রি লেভেলের খরচও বেশ বেড়েছে।

কী পরিস্থিতি ভোডাফোনের?
এদিকে ভোডাফোনের গ্রাহকদের একটি সারাদেশে বেস লেভেল রিচার্জ করতে গেলে প্রয়োজন ২৮ দিনে ৭৯ টাকার রিচার্জ প্যাকেজ। এর সঙ্গেই নিজের প্রিপেড প্ল্যান আরও বাড়িয়ে তারপর পরিসর বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এগিয়ে যেতে চাইছে ভোডাফোন। এয়ারটেলের মতোই তারা নিজেদের পদক্ষেপে ব্রতী।

আর্থিক ধাক্কা
এদিকে, বহুদিন ধরে এয়ারটেল ও ভোডাফোনের মতো সংস্থা আর্থিক দিক থেকে পিছিয়ে রয়েছে। বহু পরিমাণ আর্থিক দেনা রয়েছে তাঁদের বাজারে। এই পরিস্থিতিতে এদিকে সেদিকে তাকিয়ে এয়ারটেলের বিজনেস প্লাস পোস্ট পেইড নয়া নিয়ম আনতে চাইছে এয়ারটেল। একই পথে এগিয়ে নিজেদের ব্যবসায়িক পরিসর বাড়াতে চাইছে ভোডাফোন আইডিয়াও। আপাতত লাভের অঙ্ক বাড়িয়ে তোলাই দুই সংস্থার কাছে পাখির চোখ। আপাতত নগদ তৈরি বা টাকার অঙ্ক বাড়ানো ইস্যুতে নয়া পথে হাঁটতে চাইছে ভোডাফোন ও এয়ারটেন দুজনেই।

কত টাকার দেনা?
আপাতত আগামী ২২ মার্চের মধ্যে মোট লাভের থেকে ভোডাফোনকে ৯০০০০ কোটি টাকার দেনা শোধ করতে হবে। এটি দেনার একটি কিস্তি মাত্র। এয়ারটেলের তরফে সমস্ত দেনার কিস্তির মধ্যে চার একচল্লিশ হাজার কোটি টাকার অঙ্ক দিতে হবে।

কার গ্রাহক সংখ্যা কত?
পরিসংখ্যান বলছে, এয়ারটেলের গ্রাহক সংখ্যা জুনে ৩৪৮.২৯ মিলিয়ন ছিল। ভোডাফোনের ছহি ২৭৭. ৬২ মিলিয়ন। সূত্রের দাবি আপাতত ভারতী এয়ারটেল নিজের টারিফের দাম বাড়িয়ে নিজের লভ্যাংশের অংশ পেতে চাইছে। অনেকের দাব ভারতী এয়ারটেলের হাত ধরে তাদের ইউজার বেস ৬০ শতাংশ বৃদ্ধি পেতে পারে। এতে তাদের অ্যাভারেজরেভিনিউ পার ইউজারের সংখ্যা বাড়বে। আর তার হাত ধরেই বাড়বে লাভের অঙ্ক।

টারিফ নিয়ে বিশেষ তথ্য
এয়ার টেলের রিচার্জের জন্য নতুন যে টারিফ প্ল্য়ান করা হয়েছে তাতে দেখা গিয়েছে ২৯ জুলাই থেকে নতুন প্ল্যান চলছে। এখন থেকে স্মার্ট রিটার্জ ৭৯ টাকা হয়েছে। এয়ারটেলের পোস্ট পেইড প্ল্যান ৩৯৯ টাকা প্রতি মাস থেকে শুরু হচ্ছে। যা ১৫৯৯ টাকা পর্যন্ত রয়েছে। এদিকে ভিআইয়ের ওয়েবসাইটে ন্যূনতম ৫০ টাকা থেকে রিচার্জ শুরু হচ্ছে বলে দেখা যাচ্ছে। সঙ্গে থাকছে ১৪৯ টাকার এক্সক্ুলুসিভ ওয়েব ও অ্যাপ অফার। এছাড়াও ভোডাফোনে রয়েছে ১০০ টাকা, ৫০০ টাকা, হাজার টাকার ভ্যালিডিটি প্যাক। এদিকে, এয়ারটেল ৭৪৯ এর ফ্যামিলি পোস্ট পেড প্ল্যান রেখেছে। এটি রেছে নচুন কাস্টমারদের জন্য এছাড়াও ৯৯৯ টাকার আরও একটি প্ল্যান বাডারে এনেছে এরা। কোনও এয়ারটেল পোস্টপেইড প্ল্যান থেকেই নতুন করে অন্য প্ল্যানে যাওয়ার জন্য ২৯৯ টাকা প্রতি সিমকার্ডে রিচার্জ করা যাবে।












Click it and Unblock the Notifications