চাপের মুখে পড়ে ৮ হাজার কোটি টাকা বকেয়া পরিশোধ এয়ারটেলের
অবশেষে চাপের মুখে পড়ে টেলিকম মন্ত্রকের কাছে ৮ হাজার কোটি টাকা বকেয়া পরিশোধ করল এয়ারটেল। অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউ বা এজিআর ইস্যু ভারতে টেলিকম ক্ষেত্রে বৃহত্তর সংকট সৃষ্টি করেছে বলে এর আগে মন্তব্য করতে দেখা যায় ভারতী এয়ারটেলের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান সুনীল ভারতী মিত্তলকে।

পাশাপাশি এর আগে আগামী ১৭ মার্চের মধ্যে সমস্ত বকেয়া অর্থ মিটিয়ে দেওয়ারো প্রতিশ্রুতি দিতে দেখা যায় এয়ারটেলকে। এবার চাপের মুখে পড়ে অবশেষে শনিবার ভারতী এয়ারটেল টেলিযোগাযোগ বিভাগের (ডিওটি) কাছে দ্বিতীয় কিস্তিতে বিধিবদ্ধ বকেয়া হিসাবে আরও ৮,০০৪ কোটি টাকা বকেয়া পরিশোধ করেছে বলে জানা যাচ্ছে।
এদিকে এই বিষয়ে কথা বলতে ও টেলিকম শিল্প ক্ষেত্রের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরতে কেন্দ্রীয় টেলিকমমন্ত্রী রবিশংকর প্রসাদের সঙ্গে দেখা করেন সুনীল মিত্তল। এদিকে এজিআর বাবদ টেলিকম সংস্থাগুলির কাছ থেকে কেন্দ্রের মোট ১ লক্ষ ৪৭ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে বলেও জানা গেছে।
এদিকে সরকারি হিসাবে ভারতী এয়ারটেলের ৩৫,৫৮৬ কোটি টাকা বকেয়া রয়েছে। এর মধ্যে চলতি মাসের ১৭ তারিখ প্রথম কিস্তির দশ হাজার কোটি টাকা মেটায় তারা। আর এই দফায় আরও ৮০০০ টাকা দেওয়ায় তাদের মোট বকেয়া পরিশোধের পরিমাণ দাঁড়াল ১৮,০০০ কোটি। যদিও বাকী অর্থ নিয়ে এখনও পর্যন্ত টেলিকম মন্ত্রকের সঙ্গে দর কষাকষি চলছে এয়ারটেলের।
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications