ব্যাঙ্কে যত টাকা জমা দেবেন, তত টাকা টকটাইম পাবেন, গ্রাহকদের জন্য নয়া পরিষেবা এয়ারটেলের
য়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক শুক্রবারদিন প্রথমবারের গ্রাহকদের জন্য এক নয়া অফার নিয়ে এল। ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্ট খুলে যত টাকা জমা দেবেন,নিজের এয়ারটেল মোবাইল নম্বরে তত টাকার টকটাইম পাবেন প্রথমবারের গ্রাহক।
মুম্বই, ২ ডিসেম্বর : এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক শুক্রবারদিন প্রথমবারের গ্রাহকদের জন্য এক নয়া অফার নিয়ে এল। ব্যাঙ্কে প্রথমবার সেভিংস অ্যাকাউন্ট খুলে যত টাকা জমা দেবেন, নিজের এয়ারটেল মোবাইল নম্বরে তত টাকার টকটাইম পাবেন প্রথমবারের গ্রাহক। এই ব্যাঙ্ক সেভিংস অ্যাকাউন্টে ৭.২৫% হারে সুদ দিচ্ছে যা অন্যান্য বাণিজ্যিক ব্যাঙ্কের মোকাবিলায় বেশ কিছুটা বেশি।
ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দেওয়ার টাকার নিরিখে যে পরিমাণ টকটাইম গ্রাহক পাবেন তা দেশের যে কোনও প্রান্তে ফোন করার জন্য ব্যবহার করতে পারবেন।

গত সপ্তাহেই পেমেন্ট ব্যাঙ্ক চালু করেছে এয়ারটেল। ১০,০০০ রিটেল আউটলেট দিয়ে রাজস্থান থেকে কাজ শুরু করেছে এয়ারটেল। এই বছরের শেষে দেশের বিভিন্ন প্রান্তে এই সংখ্যা বাড়িয়ে ১ লক্ষ করার পরিকল্পনা রয়েছে সংস্থার।
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের ২০১৪ সালের নভেম্বর মাসে জারি করা নিয়মাবলী অনুযায়ী, পেমেন্ট ব্যাঙ্ক গ্রাহক পিছু ১ লক্ষ টাকার বেশি টাকা জমা নিতে পারবে না। এই ব্যাঙ্কই ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের কাছ থেকে লাইসেন্স সংগ্রহ করা প্রথন পেমেন্ট ব্যাঙ্ক। এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কের ১৯.৯%-এর অংশীদারী রয়েছে।












Click it and Unblock the Notifications