এবোলা প্রভাবিত লাইবেরিয়া থেকে ফিরছেন ১১৪ ভারতীয়, দিল্লি-মুম্বই বিমানবন্দরে সতর্কতা-স্ক্রিনিং

এবোলা প্রভাবিত লিবেরিয়া থেকে ফিরছেন ১১৪ ভারতীয়, দিল্লি-মুম্বই বিমানবন্দরে সতর্কতা-স্ক্রিনিং
মুম্বই, ২৬ অগস্ট : এবোলা অধ্যুষিত লাইরিয়া থেকে ফিরছেন ১১২ জন ভারতীয়। আর তাই সতর্কতামূলক ব্যবস্থাহেতু তৈরি মুম্বই ও দিল্লি বিমানবন্দর। এই ভারতীয় যাত্রীদের স্ক্রিনিংয়ের জন্য় যাবতীয় সতর্কতানূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যে ৩ যাত্রীকে দিল্লি বিমানবন্দরে এবোলা আক্রান্ত কি না তা জানতে পরীক্ষা করতে পাঠানো হয়েছে।

মুম্বই বিমানবন্দরের তরফে জানানো হয়েছে, এই বিশেষ এবোলা সতর্কতা পরিকল্পনা অনুযায়ী, বিমান একটি আলাদা বে-তে অবতরণ করানো হবে। এরপর প্রত্য়েক যাত্রীর স্ক্রিনিং হবে ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দরে।

মুম্বই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড বা এমআইএএল-এর তরফে জানানো হয়েছে, যে যাত্রীদের ক্ষেত্রে এবোলার কোনও উপসর্গ লক্ষ্য করা যাবে না তাদের সেখান থেকেই টার্মিনালে 'অভিবাসন' এবং 'শুল্কছাড়পত্ররে' জন্য পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু যাদের ক্ষেত্রে এবোলা ভাইরাস ডিসিস বা ইভিডি নিয়ে আশঙ্কা রয়েছে তাদের বে থেকেই সরাসরি অ্যাম্বুল্যান্সে করে নির্দিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হবে।

সূত্রের খবর অনুযায়ী, মূলত ৩ প্রদেশের থেকে ভারতে আসা যাত্রীদের ক্ষেত্রে এই বিশেষ স্ক্রিনিং হবে, আর তা হল লাইবেরিয়া, দক্ষিণ আফ্রিকা এবং সংযুক্ত আরব আমিরশাহী বা ইথিওপিয়া। শুধু সেখান থেকে আসার বিমানগুলির ক্ষেত্রেই নয়, যদি বিমানগুলি এই তিন প্রদেশের মধ্যে কোথাও বিরতিও নেয় সেক্ষেত্রেও ওই উড়ানের যাত্রীদের এবোলা স্ক্রিনিং হবে বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+