রেল স্টেশন, বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই ব্যবহারের কী বিপদ জানেন কি
কেন্দ্রীয় সরকারি এজেন্সি 'ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম' (সিআআরটি) জানিয়েছে, ওয়্যারলেস নেটওয়ার্কে সাইবার হামলা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে।
রেল স্টেশন বা বিমানবন্দরের ফ্রি ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবহার করলে মহা বিপদে পড়তে পারেন। কেন্দ্রীয় সরকারি এজেন্সি 'ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম' (সিআআরটি) জানিয়েছে, এই ওয়্যারলেস নেটওয়ার্কে সাইবার হামলা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। ফলে সেই নেটওয়ার্ক ব্যবহার করলে আপনার মোবাইল অথবা কম্পিউটারও অরক্ষিত হয়ে পড়বে।

ভারতে কম্পিউটার নিরাপত্তা সংক্রান্ত ঘটমার দেখভালের এটিই নোডাল এজেন্সি। 'পাবলিক প্লেস'-এ ওয়াই-ফাই ব্যবহার করলে হামলার সম্ভাবনা অনেক বেড়ে যায় বলে সতর্ক করা হয়েছে।
এর ফলে হামলাকারীরা ক্রেডিট কার্ড নম্বর, পাসওয়ার্ড, চ্যাট মেসেজ, ইমেল সম্পর্কে অনেক গোপন তথ্য পেয়ে যাবে। সিইআরটি সেজন্য জনবহুল এলাকায় ওয়াই-ফাই ব্যবহার করতে নিষেধ করেছে।
ওয়াই-ফাই থেকে কীভাবে সাইবার হামলার সম্ভাবনা রয়েছে তা নিয়ে আন্তর্জাতিক স্তরে গবেষণাও হয়েছে। সেখানে দেখা গিয়েছে যে অ্যান্ড্রয়েড, আইওএস, লিনাক্স, ম্যাকওএস ও উইন্ডোজ ফোন পাবলিক প্লেসে ব্যবহার করলে সাইবার হামলার সম্ভাবনা বেশি। এই ধরনের হামলাকে বলা হচ্ছে 'ক্র্যাক'। নতুন প্যাচ তৈরি করে এই হামলা থেকে বাঁচার চেষ্টা করা সম্ভব বলেও জানা গিয়েছে। মাইক্রোসফট, গুগল, অ্যাপেলের মতো সংস্থা সেই কাজই করছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications