Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

TATA Aircraft Complex Inauguration: প্রতিরক্ষায় বিপ্লব! টাটার কমপ্লেক্সেই তৈরি হবে C-295 সামরিক বিমান

TATA Aircraft Complex Inauguration: মেক ইন ইন্ডিয়ায় আরও শক্তিশালী ভারত! দেশের মাটিতেই তৈরি হবে C-295 বিমান। আর সেই লক্ষ্যেই আজ সোমবার ভাদোদরায় টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড (TASL) ক্যাম্পাসে টাটা এয়ারক্রাফ্ট কমপ্লেক্সের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখানেই উপস্থিত ছিলেন স্পেন সরকারের রাষ্ট্রপতি পেদ্রো সানচেজ (Spanish Pedro Sanchez)। যৌথ ভাবে এই প্রকল্পের উদ্বোধন করেন তাঁরা।

ওই অনুষ্ঠানে (TATA Aircraft Complex Inauguration) এদিন বক্তব্য রাখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রতন টাটার কথা তুলে ধরেন। বলেন, গত কয়েকদিন আগে আমরা রতন টাটাকে হারিয়েছি। আজ তিনি থাকলে খুবই খুশি হতেই। একই সঙ্গে ভারতের উন্নয়নের প্রসঙ্গও তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন একাধিক যোজনাকে সামনে রেখে স্পিড গতিতে কাজ চলছে।

C 295

কোনও ভাবেই প্ল্যানিং করতে এবং যোজনা লাগু করতে যাতে সময় না লেগে যায় সে দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। তবে ভারতেত তৈরি বিমান অন্য দেশে রফতানি করা হবে বলেও এদিন ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, প্রতিরক্ষা ক্ষেত্রে আকাশ ছোঁয়ার চেষ্টা করছে ভারত। গত ১০ বছর আগে দৃঢ় পদক্ষেপ না নেওয়া হলে, এই জায়গায় পৌঁছানো অসম্ভবত ছিল বলে দাবি। প্রধানমন্ত্রীর কথায়, একটা সময় ছিল কেউ ভাবতেই পারত না যে ভারতের মাটিতে এত বড় প্রতিরক্ষা সংক্রান্ত নির্মাণ সম্ভব, কিন্তু নতুন রাস্তায় চলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও বড় টার্গেট নিয়ে এগোচ্ছে ভারত। আর তার ফল এহেন উদ্যোগ বলে ব্যাখ্যা প্রধানমন্ত্রীর।

তিনি আরও বলেন, অর্ডিন্যান্স কারখানাকে সাতটি বড় কোম্পানিতে রূপান্তরিত করেছে, ডিআরডিও এবং এইচএএলকে শক্তিশালী করা হয়েছে। এমনকি উত্তরপ্রদেশ এবং তামিলনাড়ুতে দুটি বড় প্রতিরক্ষা করিডোর তৈরি করা হচ্ছে। এই ধরনের অনেক সিদ্ধান্ত প্রতিরক্ষা সেক্টরকে আরও মজবুত করবে বলেই দাবি।

বলে রাখা প্রয়োজন, সামরিক ক্ষেত্রে আত্মনির্ভর হওয়ার উপরে জোর দেন নরেন্দ্র মোদী সরকার। আর সেই লক্ষ্যেই এয়ারবাসের সঙ্গে ২১,৯৩৫ কোটি টাকার চুক্তি করে প্রতিরক্ষামন্ত্রক। সেই অনুযায়ী, ভারতের মাটিতে তৈরি হবে অন্তত ৪০ টি সামরিক বিমান C-295। আর তা বানাতে বড় ভূমিকা থাকবে টাটার। কার্যত টাটা এবং এয়ারবাস যৌথ ভাবে টাটা এয়ারক্রাফ্ট কমপ্লেক্সে এই বিমান বানাবে। শুধু তাই নয়, এই প্রথম ভারতের কোনও বেসরকারি সংস্থা যুদ্ধ বিমান তৈরি করবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+