ঘন কুয়াশায় দৃশ্যমানতা শূন্য! ব্যাহত বিমান-ট্রেন চলাচল, সমস্যায় হাজার-হাজার যাত্রী

সকাল থেকে ঘন কুয়াশায় ঢাকা দিল্লি-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা। পঞ্জাব, হরিয়ানা, পশ্চিম উত্তর প্রদেশ কুয়াশায় ঢাকা। তবে সব থেকে খারাপ পরিস্থিতি রাজধানী দিল্লিতে। সেখানে দূষণ ও কুয়াশার কারণে দৃশ্যমানতা শূন্য হয়ে যাওয়ায় বিমান পরিষেবার ওপরে সব থেকে বেশি প্রভাব ফেলেছে।

সূত্রের খবর অনুযায়ী, কুয়াশার কারণে দিল্লি বিমানবন্দর থেকে ৫০ টির বেশি বিমানের ওঠা নামায় বিলম্ব হয়। বিমান ছাড়তে দেরি ও বিমান বাতিলের ঘটনায় হাজার হাজার যাত্রী সমস্যায় পড়েন।

Weather

ঘন কুয়াশার কারণে রেল ও সড়ক পথেও যান চলাচলে কার্যত একই অবস্থা। দৃশ্যমানতা কম থাকায় রাস্তায় যানবাহন চলছে খুবই ধীর গতিতে। অনেক ট্রেন দেরিতে চলছে। আবার অনেক ট্রেন অত্যধিক দেরিতে চলায় ফিরতি ট্রেন বাতিল করা হয়েছে। কুয়াশার কারণে সামনে কিছু দেখা না যাওয়ায়, দুর্ঘটনার সম্ভাবনা বেড়েছে। যে কারণে বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে। চালকদের ধীর গতিতে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয়েছে।

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী কুয়াশার কারণে উত্তর ভারতে ভারতীয় রেলের ১৪টির বেশি ট্রেন চলাচল অত্যধিক দেরি হচ্ছে। রেলের তরফে বলা হয়েছে, কুয়াশা বৃদ্ধির কারণে আরও বেশি ট্রেনের চলাচল দেরিতে হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। পঞ্জাব, হরিয়ানা, দিল্লি ও উত্তর প্রদেশের মধ্য দিয়ে যাওয়া বেশিরভাগ ট্রেন দেরিতে চলার খবর পাওয়া গিয়েছে।

অন্যদিকে বিমানবন্দর সূত্রে খবর, ঘন কুয়াশার কারণে বিমানবন্দরে আন্তর্জাতিক বিমান-সহ ৫০টির বেশি বিমান পৌঁছনো এবং ছেড়ে যাওয়ার ক্ষেত্রে বিলম্ব হয়েছে। প্রচন্ড ঠান্ডার মধ্যে যাত্রীদের বিমানের জন্য অপেক্ষা করতে হচ্ছে। বেশির ভাগ বিমান দেরিতে আসায় বিমানবন্দরে যাত্রীদের ভিড় বাড়ছে, এই সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের দৃশ্যমানতা ৫০ মিটারের নিচে নেমে যাওয়ায় মঙ্গলবার বেশ কয়েকটি বিমান ছাড়তে দেরি হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল সাড়ে আটটা থেকে দশটা পর্যন্ত পাঁচটি ফ্লাইট জয়পুরে ডাইভার্ট করা হয়। যদিও বিমান চলাচল সংক্রান্ত একটি অনলাইন পোর্টাল এদিন বলেছে, মঙ্গলবার দিল্লি বিমানবন্দরে অন্তত তিনশোটি ফ্লাইট দেরি চলাচল করেছে। এবং সাতটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

দিল্লি বিমানবন্দরের ওয়েবসাইট ওয়ারশ, দুবাই, কুয়েত, কাঠমান্ডু, লন্ডন, মরিশাসের ফ্লাইটের দেরির কথা তুলে ধরেছে। অন্যদিকে বাকু, আবুধাবি, মিলান, আদ্দিস আবাবা এবং দোহা থেকে আসা বিমানও বিলম্বিত হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+