মিজোরাম সীমান্তে মায়ানমারের এয়ার স্ট্রাইক, নতুন আতঙ্ক সীমান্তে
মিজোরাম সীমান্তে মায়ানমারের এয়ার স্ট্রাইক, নতুন আতঙ্ক সীমান্তে
অরুণাচলে চিনের চোখ রাঙানির মাঝেই আবার মিজোরাম সীমান্তে নতুন আতঙ্ক। সেখানে এয়ার স্ট্রাইক শুরু করেছে মায়ানমার। যদিও টার্গেট ভারত নয়। নিজের দেশের বিদ্রোহীদের শিবির ধংস করতেই এয়ার স্ট্রাইক চালাচ্ছে মায়ানমার সেনা। মঙ্গলবার থেকে শুরু হয়েছে এয়ারস্ট্রাইক। যার জেরে আতঙ্কে রয়েছে মায়ানমার সীমান্তে ভারতীয় গ্রাম চম্পাই। প্রসঙ্গত উল্লেখ্য মিজোরাম ভারতের এমন একটি রাজ্যে যেখান িদয়ে গিয়েছে মায়ানমারের সীমানা। কিন্তু দুই দেশের বাসিন্দারাই সীমান্তে শান্তিপূর্ণ ভাবে বসবাস করে থাকেন।

গৃহযুদ্ধে জেরবার মায়ানমার। রোহিঙ্গা কাণ্ডের পরেও মেটেনি অশান্তি। বিদ্রোহীরা অশান্তি চালিয়ে যাচ্ছে। তার জেরে হিংসায় জর্জরিত হয়ে পড়েছে মায়ানমার। বিদ্রোহীদের দমনে মরিয়া মায়ানমার সেনা। ভারত সীমান্তে নাকি বিদ্রোহীরা শিবির তৈরি করে লুকিয়ে রয়েছে। এমনই দাবি করে ভারত সীমান্তে এয়ার স্ট্রাইক শুরু করেছে মায়ানমার সেনা। আর তাতেই আতঙ্ক ছড়িয়েছে মায়ানমার সীমান্তে মিজোরামের একাধিক গ্রামে। আতঙ্কে প্রহর গুণছেন তাঁরা। যেকোনও মুহূর্তে মায়ানমার সেনার রকেট ঢুকে পড়তে পারে তাঁদের ঘরে। বাড়ির বাইরে বেরোতে ভয় পাচ্ছেন সেখানকার বাসিন্দারা।
এরই মধ্যে আবার অরুণাচল সীমান্তে চোখ রাঙাচ্ছে চিনা ফৌজ। ভারতের সেনা প্রধান জানিয়েছেন এলএসি বরবার অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে ঠিকই। এখন পরিস্থিতি শান্ত থাকলেও নতুন যেকোনও সময়ে যা কিছু ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। অর্থাৎ চিনের উপর ভরসা রাখতে নারাজ তিনি। চিনা ফৌজ যেকোনও মুহূর্তে আগ্রাসন শুরু করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। লাদাখ সীমান্তে উত্তেজনা এখনও পুরোপুরি মেটেনি। তার মাঝেই নতুন আতঙ্ক দানা বাঁধতে শুরু করে দিয়েছে।












Click it and Unblock the Notifications