দিল্লির দূষণে বাড়ছে এয়ার পিউরিফায়ারের উৎপাদন, বিক্রি ফি দিন বাড়ছে হু হু করে
দিল্লির বিষ বাতাস থেকে নিজেদের রক্ষা করতে মরিয়া হয়ে উঠেছেন বাসিন্দারা। ঘরের ভেতরে যাতে দূষিত বাতাস না আসে তার জন্য এয়ার িপউরিফায়ারের সাহায্য নিতে হচ্ছে তাঁদের।
দিল্লির বিষ বাতাস থেকে নিজেদের রক্ষা করতে মরিয়া হয়ে উঠেছেন বাসিন্দারা। ঘরের ভেতরে যাতে দূষিত বাতাস না আসে তার জন্য এয়ার পিউরিফায়ারের সাহায্য নিতে হচ্ছে তাঁদের। রাজধানী দিল্লির প্রায় ঘরে ঘরে পৌঁছে গিয়েছে এয়ার পিউরিফায়ার। তাতে দেদার বেড়েছে এয়ার পিউরিফায়ারের বিক্রি। সেটা সামলাতে পাল্লা দিয়ে বাড়ানো হচ্ছে উৎপাদনও।

বাড়ছে এয়ার পিউরিফায়ারের চাহিদা
দিল্লির দূষণে জেরবার বাসিন্দারা ঘরে এসি, পাখার মতোই এবার এয়ার পিউরিফায়ার কিনতে মরিয়া হয়ে উঠেছেন। কোনওভাবেই আর এয়ার পিউরি ফায়ার ছাড়া থাকা যাবে না। এমনই মনে করছেন সেখানকার বাসিন্দারা। কাজেই ঘরে ঘরে পৌঁছে গিয়েছে এই যন্ত্র। দেদারে বিকোচ্ছে এয়ার পিউরিফায়ার। চাহিদা এতোটাই যে সেটা সামাল দিতে হিমসিম খেতে হচ্ছে প্রস্তুতকারী সংস্থাগুলিকে। দোকানদাররা জানাচ্ছেন দিওয়ালি পেরোতেই একলাফে এয়ার পিউরিফায়ারের চাহিদা ৩০ শতাংশ থেকে বেড়ে ১০০ শতাংশে পৌঁছে গিয়েছে।

১০০ কোটি টাকার এয়ার পিউরি ফায়ার বিক্রি
শুধুমাত্র দিল্লিতেই ১০০ কোটি টাকার এয়ার পিউরিফায়ার বিক্রি হয়েছে। ২০২৩ সালের মধ্যে সেই বিক্রির পরিমান এক লাফে ২৭৫ কোটি টাকায় পৌঁছে যাবে বলে মনে করা হচ্ছে। কারণ যে দিকে এগোচ্ছে দিল্লির আবহাওয়া তাতে এখন ঘরে ঘরে নিত্য প্রয়োজনীয় সামগ্রির তালিকায় যুক্ত হয়ে যাবে এয়ার পিউরিফায়ার। ক্রেতাদের চাহিদা মেটাতে শাওমি, ব্লুস্টারের মতো সংস্থাগুলি তাদের এয়ার পিউরিফায়ারের উৎপাদনের পরিমান ৭০ শতাংশ বাড়িয়ে দিয়েছে।
প্রায় সব কোম্পানিগুলির এয়ার পিউরিফায়ারের বিক্রির পরিমান এক লাভে দ্বিগুণ হয়ে গিয়েছে।

দূষণে জর্জরিত দিল্লি
বিষ বাতাস থেকে শহরবাসীকে বাঁচাতে সব রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লিবাসীর জন্য বিনামূল্য মাস্ক বিতরণ করছেন তিনি। এছাড়া জোড়-বিজোড় নম্বরের গাড়ির উপর নিয়ন্ত্রণ আরোপ করে শহরে দূষণ কমানোর সবরকম চেষ্টা চালাচ্ছেন তিিন। ইতিমধ্যেই দিল্লিতে জারি হয়েছে স্বাস্থ্য জরুরি অবস্থা। ৫ নভেম্বর পর্যন্ত স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে শহরে।












Click it and Unblock the Notifications