দূষণ বাড়ছে পশ্চিমবঙ্গে, মানুষের আয়ু কমছে ৭ বছর করে, দেখুন কী বলছে রিপোর্ট

গঙ্গা সংলগ্ন রাজ্যগুলির বায়ু দূষণ প্রতিনিয়ত বাড়ছে। এবং সেটা ক্রমশ মাত্রাছাড়া হয়ে উঠছে। এমনই আশঙ্কার কথা শুনিয়েছে এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স। যার কারণে এইসব অঞ্চলের বাসিন্দাদের আয়ু কমছে।

গঙ্গা সংলগ্ন রাজ্যগুলির বায়ু দূষণ প্রতিনিয়ত বেড়ে চলেছে। এবং সেটা ক্রমশ মাত্রাছাড়া হয়ে উঠছে। এমনই আশঙ্কার কথা শুনিয়েছে এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স। যার কারণে এইসব অঞ্চলের বাসিন্দাদের আয়ু কমছে। গড়ে প্রায় ৭ বছর করে আয়ু কমছে এখানকার বাসিন্দাদের।

পশ্চিমবঙ্গের বায়ুদূষণ বাড়ছে

পশ্চিমবঙ্গের বায়ুদূষণ বাড়ছে

সদ্য কালীপুজো, দিওয়ালি গিয়েছে। সকর্তকা অবলম্বন করেও যে পরিমান বাজি গত কয়েকদিনে পুড়েছে রাজ্যের বিভিন্ন অঞ্চলে। তাতে বায়ুদূষণের মাত্রা কয়েকগুণ বেড়ে গিয়েছে। কালীপুজোর পরের দিন সকালের আকাশ দেখলেও বোঝা যেত কীভাবে বাতাসে দূষণ ছড়িয়েছে। সম্প্রতি আবার সমীক্ষায় প্রকাশ পেয়েছে গঙ্গার সংলগ্ন রাজ্যগুলিতে বায়ুদূষণের মাত্রা এতোটাই বাড়ছে যে সেখানকার বাসিন্দাদের আয়ু কমিয়ে দিচ্ছে।

দিল্লি, চণ্ডীগড়, বিহারেও বাড়ছে দূষণ

দিল্লি, চণ্ডীগড়, বিহারেও বাড়ছে দূষণ

দিল্লির বায়ু দূষণ নিয়ে আলাকা কিছু বলার অপেক্ষা রাখে না। প্রতিবছরই শীতে দিল্লির বায়ুদূষণ এমন মাত্রায় পৌঁছয় যে স্কুল কলেজ পর্যন্ত ছুটি দিতে হয়। দিল্লির সংলগ্ন, উত্তর প্রদেশ, চণ্ডীগড়, পাঞ্জাব, হরিয়ানার বায়ু দূষণও ক্রমশ বেড়ে চলেছে। যার অন্যতম কারণ শুকনো ফসল পোড়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিত নিয়ম অনুরণ না করার কারণেই এই দূষণ বেড়েছে বলে জানিয়েছে শিকাগো বিশ্ববিদ্যালয়ের একদল গবেষণ। তাঁরা জানিয়েছে ১৯৯৮ সাল থেকে ২০১৬ সালের মধ্যে ভারতের এই রাজ্যগুলিতে বায়ু দূষণ বেড়েছে ৭২ শতাংশ।

 বায়ুদূষণের কারণে কমছে আয়ু

বায়ুদূষণের কারণে কমছে আয়ু

গবেষকরা বায়ু দূষণের সতর্কতা দেওয়ার পাশাপাশি আরেকটি উদ্বেগের কথা শুনিেছন। তাঁরা জানিয়েছেন এই গঙ্গা সংলগ্ন রাজ্যগুলিতে বায়ুদূষণের কারণে বাসিন্দাদের আয়ু সাত বছর করে কমতে শুরু করেছে। বিশ্বস্বাস্থ্য সংস্থার দেওয়া গাউড লাইন মেনে না চলার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন গবেষকরা।
তবে এখনও সময় আছে। ভারত যদি হু বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রস্তাবিত গাইডলাইন মেনে চলতে শুরু করে। এবং দেশের পরিবেশ সচেতনতার কর্মসূচিগুলি মেনে চলে তাহলে আয়ু বাড়ানো সম্ভভ। কারণ দূষণ অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+