দিনে ১০টা সিগারেট সেবনের ক্ষতি হচ্ছে দিল্লির শিশুদের, বায়ুদূষণে এমনই অবস্থা রাজধানীর

দূষণে জেরবার দিল্লির বাসিন্দারা। এতোটাই খারাপ পরিস্থিিত যে রাস্তায় শিশুদের বের করতে ভয় পাচ্ছেন অভিভাবকরা। ধূমপান না করেই তার খারাপ প্রভাবের শিকার হচ্ছে রাজধানীর শিশুরা।

দূষণে জেরবার দিল্লির বাসিন্দারা। এতোটাই খারাপ পরিস্থিিত যে রাস্তায় শিশুদের বের করতে ভয় পাচ্ছেন অভিভাবকরা। ধূমপান না করেই তার খারাপ প্রভাবের শিকার হচ্ছে রাজধানীর শিশুরা। এতোটাই সংকটজনক পরিস্থিতি তৈরি হয়েছে। সমীক্ষা বলছে দিনে ১০টা সিগারেট সেবন করলে যে ক্ষতি হয় ঠিক সেই পরিমান খতির স্বীকার হতে হচ্ছে রাজধানীর শিশুদের।

দিনে ১০টা সিগারেট সেবনের ক্ষতি হচ্ছে দিল্লির শিশুদের, বায়ুদূষণে এমনই অবস্থা রাজধানীর

২২ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত যে পরিস্থিতি ছিল দিল্লির আকাশে তাতে ৩৪০টি সিগারেট সেবনের মতোই ক্ষতি হয়েছে রাজধানীর বাসিন্দাদের। দিওয়ালির পর থেকেই দিল্লির আকাশ ভরে গিয়েছে বিষ বাতাসে। যার কারণে স্কুলে ছুটি পর্যন্ত দিয়েছিল অরবিন্দ কেজরিওয়াল সরকার। দূষণ নিয়ন্ত্রণে আনতে জোড়-বিজোড় নম্বরের গাড়ি পর্যন্ত চালানো হয়। দুষণ নিয়ন্ত্রণ নিয়ে সুপ্রিম কোর্টে পর্যন্ত ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে কেজরিওয়াল সরকারকে।

এই দূষণের জন্য পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তর প্রদেশের শুকনো ফসল পোড়ানোকেই দায়ী করেছে কেজরিওয়াল সরকার। কোনওভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না দিল্লির বায়ু দূষণ। প্রতিবছরই শীতকালে এই পরিস্থিতি তৈরি হচ্ছে দিল্লিতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+