Air lifting: মাঝ সমুদ্রে অসুস্থ নাবিক, এয়ার লিফটিং করে হাসপাতালে আনল উপকূলরক্ষী বাহিনী, দেখুন ভিডিও
মাঝ সমুদ্রে অসুস্থ হয়ে পড়েছিলেন নাবিক। হঠাৎই স্ট্রোক হওয়ায় জীবন বাঁচাতে উপকূলরক্ষী বাহিনী এয়ার লিফটিং করে তাঁকে হাসপাতালে নিয়ে এল। মাঝ সমুদ্রে মেডিকেল ইভাকুয়েশন পরিচালনা করে অসুস্থ নাবিককে কেরালা উপকূলে এনে কোচির হাসপাতালে ভর্তি করা হল।
ভারতের উপকূলরক্ষী বাহিনী দেশে তৈরি অ্যাডভান্স লাইট হেলিকপ্টার ব্যবহার করে চ্যালেঞ্জিং আবহাওয়ার মধ্যে কেরালা উপকূলের অদূরে একটি ব্যক্তিগত ট্যাঙ্কার থেকে গুরুতর অসুস্থ হয়ে পড়া মেরিনারকে ঝুঁকিপূর্ণভাবে উদ্ধার করে। রবিবার ইতালির সেন্ট্রো ইন্টারনাজিওনাল রেডিও মেডিকের প্রতিবেদনে মোটর ট্যাঙ্কার গ্লোবাল স্টারের মধ্যে অসুস্থ ক্রু সদস্য প্রদীপ দাসকে উদ্ধারের জন্য ভারতীয় কোস্ট গার্ডকে অবহিত করে।

সিআইআরএম জানিয়েছে, অসুস্থ প্রদীপ দাসের স্ট্রোক হয়। উচ্চ রক্তচাপ তো ছিলই, বামদিকে আংশিক পক্ষাঘাতে ভুগছিলেন। তাঁর দ্রুত চিকিৎসার প্রয়োজন ছিল, তাই কোস্ট গার্ড বা উপকূলরক্ষী বাহিনী তৎপরতা দেখিয়ে তাদের উদ্ধার করে। পরবর্তীকালে কোচির মেরিটাইম রেসকিউ সাব-সেন্টার টেলি মেডিক্যাল সহায়তা প্রদান করে কোস্ট গার্ডকে সহায়তা করে।
কোচি থেকে সমুদ্রে ১১২ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল জাহাজটি। সেখান থেকে মেডিকেল কনফিগারেশনের মাধ্যমে এয়ার-লিফটিং করে তুলে আনা হয়েছিল অসুস্থ নাবিককে। বিবৃতিতে বলা হয়েছে, "প্রতিকূল আবহাওয়া, উত্তাল সমুদ্র, ভারী বৃষ্টি এবং দুর্বল দৃশ্যমানতার মধ্যেই বিমানে করে পেশাদার পাইলটরা উদ্ধার করে আনেন তাঁকে।
India Coast Guard evacuated a critically ill Indian mariner from MT Global Star around 110 Miles NW of # Kochi. The 37 years patient suffered a stroke with partial paralysis & required urgent evacuation. The operation was undertaken mid-sea in extreme weather conditions: ICG pic.twitter.com/o1tB4wvMWS
— ANI (@ANI) July 24, 2023
ভারতীয় উপকূলরক্ষী বাহিনী জানায়, ট্যাঙ্কারটি সংযুক্ত আরব আমিরশাহীর খোরফাক্কান থেকে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর দিকে যাচ্ছিল। ১০ জুলাই জাহাজটিতে একটি প্রযুক্তিগত সমস্যা তৈরি হয়। কোঝিকোড়ের ৫২ নটিক্যাল মাইল দূরে তা নোঙর করে। তারপর সেখান থেকে সোমবার অসুস্থ নাবিককে উদ্ধার করে হাসপাতালে পাঠায় উপকূলরক্ষী বাহিনী।












Click it and Unblock the Notifications