Air India:শেখর মিশ্র না শঙ্কর মিশ্র? এয়ার ইন্ডিয়ার বিমানে প্রস্রাব কাণ্ডে অভিযুক্ত বিমানযাত্রীর পরিচয় আসলে কী?

Air India: শেখর মিশ্রা না শঙ্কর মিশ্রা? এয়ার ইন্ডিয়ার বিমানে প্রস্রাব কাণ্ডে অভিযুক্ত বিমানযাত্রীর পরিচয় আসলে

গত ২৪ নভেম্বরের ঘটনা। নতুন বছরের শুরু থেকেই খবরের শিরোনামে চলে এসেছে। এয়ার ইন্ডিয়ার বিমানে সহযাত্রীর গায়ে প্রস্রাবের ঘটনা। কে সেই অভিযুক্ত। কী তার পরিচয় তাই নিেয় কৌতুহলের শেষ নেই। শেষ পর্যন্ত প্রকাশ্যে এসেছে অভিযুক্ত ব্যক্তির আসল পরিচয়। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে তার ছবিও প্রকাশ করা হয়েছে। জেনে নিন তার আসল পরিচয়।

এয়ার ইন্ডিয়ার অভিযুক্ত যাত্রীর কে

এয়ার ইন্ডিয়ার অভিযুক্ত যাত্রীর কে

এয়ার ইন্ডিয়ার বিমানে চড়ে যে কীর্তি তিনি করেছেন তাতে দেশে কেন বিদেশেও তাঁর খ্যাঁতি ছড়িয়ে গিয়েছে বললে ভুল হবে। কে সেই ব্যক্তি তা জানার জন্য অধৈর্য হয়ে পড়েছেন অনেকেই। এয়ার ইন্ডিয়া বিমান সংস্থা থেকে অভিযুক্ত যাত্রীর যে তথ্য পুলিশ সংগ্রহ করেছিল তাতে জানা গিয়েছে অভিযুক্ত যাত্রী আসলে এক ব্যবসায়ী। তাঁর নাম শঙ্কর মিশ্রা। অবশ্য প্রথমে শেখর মিশ্রা নামে খবর ছড়িয়েছিল। কিন্তু শেখর নয় অভিযুক্ত যাত্রীর নাম শঙ্কর মিশ্রা। ইতিমধ্যেই তার ছবি প্রকাশ্যে এসেছে।

কী তার পরিচয়

কী তার পরিচয়

শঙ্কর মিশ্রা আসলে এক মার্কিন ব্যাঙ্কের ভাইস প্রেসিডেন্ট। মাল্টি ন্যাশনাল ব্যাঙ্কের মুম্বই শাখার প্রধান। ক্যালিফোর্নিয়ায় রয়েছে সেই ব্যাঙ্কটি। তাঁর বাড়ি মুম্বইয়ে। গত কয়েক দিন ধরে তাঁকে অনেকেই শেখর মিশ্রা বলে দাবি করছিলেন। কিন্তু তাঁর আসল পরিচয় শঙ্কর মিশ্রা। তাঁর বাড়িতে ইতিমধ্যেই তল্লাশি চালিয়েছে পুলিশ কিন্তু তার খোঁজ পায়নি। ঘটনার পর থেকেই এক প্রকার নিরুদ্ধেশ মূল অভিযুক্ত।

কী ঘটেছিল বিমানে

কী ঘটেছিল বিমানে

গত ২৬ নভেম্বর নিউ ইয়র্ক থেকে দিল্লি ফিরছিল এয়ার ইন্ডিয়ার বিমান। সেই বিমানের যাত্রী ছিলেন শঙ্কর মিশ্রা। মদ্যপ অবস্থায় বিমানে বসেছিলেন তিনি। বিজনেস ক্লাসে সফর করছিলেন অভিযুক্ত ব্যক্তি। মধ্যাহ্ন ভোজনের পরেই তিনি নিজের সিট থেকে উঠে গিয়ে ৭০ বছরের প্রবীণ এক মহিলার সিটের সামনে দাঁড়ান এবং তাঁর গায়ে প্রস্রাব করে দেন। বারবার বলার পরেও তিনি সেখান থেকে নড়ছিলেন না। তারপরে বিমানের ক্রুরা মহিলা যাত্রীকে পোশাক বদলের জন্য নতুন পোশাকের ব্যবস্থা করে দেন মাত্র। আর কোনও কিছুই অভিযুক্ত যাত্রীর বিরুদ্ধে করা হয়নি।

লুক আউট নোটিস জারি

লুক আউট নোটিস জারি

মহিলা যাত্রী এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যানকে চিঠি লিখে পুরো ঘটনার কথা জানান। তারপরেই তৎপরতা শুরু হয়। ইতিমধ্যেই ৩০ দিনের জন্য সেই যাত্রীকে নো ফ্লাই তালিকায় রাখা হয়েছে। অভিবাসন দফতরের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিসও জারি করা হয়েছে। অভিযুক্ত যাত্রীর বিরুদ্ধে মুম্বই পুলিশ এফআইআর দায়ের করেছে। এমনকী পুরো ঘটনার জন্য এয়ার ইন্ডিয়ার কাছ থেকে রিপোর্ট তলব করেছে ডিজিসিএ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+