বাড়ছে করোনা, যাত্রীদের জন্য নতুন কোভিড বিধি জারি করল এয়ার ইন্ডিয়া

বাড়ছে করোনা, যাত্রীদের জন্য নতুন কোভিড বিধি জারি করল এয়ার ইন্ডিয়া

করোনা সংক্রমণ বাড়তেই সতর্ক এয়ার ইন্ডিয়া। আরব আমিরশাহির যাত্রীদের জন্য কোভিড বিধি জারি করেছে এয়ার ইন্ডিয়া। কোভিড বিধি মেনেই আরব আমিরশাহির যাত্রীদের বিমানে চড়তে হবে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। করোনা টিকা ছাড়া কোনও যাত্রীকেই বিমানে চড়তে দেওয়া হবে না বলে জানিয়েছে বিমান সংস্থা।

চিনে বাড়ছে করোনা

চিনে বাড়ছে করোনা

চিনে করোনা ভাইরাসের সংক্রমণ মারাত্মক আকার নিয়েছে। জানুয়ারি মাসে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিতে পারে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। সেই মতই তৎপর হয়ে উঠেছে ভারত। ইতিমধ্যেই ভারতে আন্তর্জাতিক উড়ানের যাত্রীদের উপরে নজরদারী শুরু হয়েছে। তাঁদের করোনা পরীক্ষা করা হচ্ছে বিমানবন্দরে। এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে আরব আমিররশাহীর যাত্রীদের জন্য নতুন করোনা বিধি জারি করা হয়েছে।

কী গাইডলাইন জারি করল এয়ার ইন্ডিয়া

কী গাইডলাইন জারি করল এয়ার ইন্ডিয়া

আরব আমিরশাহীর যাত্রীদের জন্য বিশেষ করে কোভিড গাইডলাইন জারি করেছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। তাতে বলা হয়েছে। করোনা সংক্রমণের কথা মাথায় রেখে ইউএই থেকে আসা সব যাত্রীদের প্রাথমিক করোনা টিকা থাকা আবশ্যিক হতে হবে। মাস্ক ছাড়া বিমানে চড়া যাবে না। মানতে হবে দূরত্ব বিধিও। ইতিমধ্যেই বিদেশ থেকে আসা একাধিক যাত্রীর করোনা সংক্রমন ধরা পড়েছে ভারতে। তবে ১২ বছরের নীচে শিশুদের করোনা পরীক্ষা করা বাধ্যতামূলক নয় বলে জানানো হয়েছে এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে।

সব বিমানবন্দরে সতর্কতা জারি

সব বিমানবন্দরে সতর্কতা জারি

চিনে করোনা সংক্রমণ বাড়তে শুরু করায় দেশের সব বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই সহ সব বিমানবন্দরে বিদেশ যেতে আসা বিমানের যাত্রীদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। ইতিমধ্যেই কলকাতায় আন্তর্জাতিক বিমানবন্দরে কুয়ালালামপুর থেকে আসা এক ব্রিটিশ মহিলার শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। তাঁকে শহরের বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোভিড মোকাবিলায় তৎপর দেশ

কোভিড মোকাবিলায় তৎপর দেশ

করোনা পরিস্থিতি মোকাবিলায় আগে থেকেই সতর্ক মোদী সরকার। ইতিমধ্যেই ভারত বায়োটেকের ন্যাজাল ভ্যাকসিনের অনুমোদন দেওয়া হয়েছে। সেই সঙ্গে দেশের সব সরকারি হাসপাতালে কোভিড ওয়ার্ড তৈরি করা হয়েছে। সেখানে অক্সিজেন মজুত রাখা হয়েছে। সব রাজ্যকে অক্সিজেন সরবরাহ মজুত রাখতে বলা হয়েছে। অক্সিজেন তৈরির অতিিরক্ত প্ল্যান্ট তৈরি করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+