'জয় হিন্দ'-এর বোল এবার উড়ান পরিষেবাতেও! এয়ার ইন্ডিয়ার নয়া ঘোষণা

প্রতিটি বিমান সংক্রান্ত ঘোষণার পরই বলতে হবে 'জয় হিন্দ'। অসামরিক বিমান পরিষেবা সংস্থা এয়ার ইন্ডিয়া তার ক্রিউদের এমনই নির্দেশ দিয়েছে।

প্রতিটি বিমান সংক্রান্ত ঘোষণার পরই বলতে হবে 'জয় হিন্দ'। অসামরিক বিমান পরিষেবা সংস্থা এয়ার ইন্ডিয়া তার ক্রিউদের এমনই নির্দেশ দিয়েছে। সোমবারই এই সংক্রান্ত পরামর্শ ক্রিউ সদস্যদের জানিয়ে দেয় এয়ার ইন্ডিয়া।

জয় হিন্দ-এর বোল এবার উড়ান পরিষেবাতেও! এয়ার ইন্ডিয়ার নয়া ঘোষণা


বহুদিন ধরেই আর্থিক দুর্গতিতে ভুগছে এয়ার ইন্ডিয়া। যাবতীয় সংকটকে পিছনে ফেলে আপাতত দেশাত্মবোধকে পাথেয় করেই এগিয়ে যেতে চাইছে এই সংস্থা। আর এজন্য এবার নতুন ধরনের নির্দেশ জারি করেছে সংস্থা। শুধুমাত্র 'জয়হিন্দ' উচ্চারণই নয়, সেই বোল অত্যন্ত দৃঢ়তার সঙ্গে উচ্চারণ করার ওপরেও জোর দিয়েছে সংস্থা। সাধারণত বিমানবন্দরে বা বিমানের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করতে হয় বিমানের ক্রিউ সদস্য়দের। আর সেই সময়েই ঘোষণা শেষে 'জয়হিন্দ' বোল উচ্চারণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়াও সংস্থার তরফে জানানো হয়েছে, ফ্লাইটের ক্যাপ্টেনকেও একইভাবে 'জয় হিন্দ' এর বোল উচ্চারণ করতে হবে। যাত্রীদের সঙ্গে কথোপোকথোনের পরও ক্যাপ্টেনকে বলতে হবে 'জয় হিন্দ।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+