১০০ টাকায় টিকিট বিক্রি এয়ার ইন্ডিয়ার, অফার ৩১ অগস্ট পর্যন্ত

বিমান
নয়াদিল্লি, ২৭ অগস্ট: প্রথমে স্পাইস জেট, তার পর এয়ার এশিয়া। আর এ বার সস্তায় টিকিট বিক্রি করার সিদ্ধান্ত ঘোষণা করে সবাইকে পিছনে ফেলে দিল এয়ার ইন্ডিয়া। ১০০ টাকায় টিকিট বিক্রি করা শুরু করল তারা। ২৭ অগস্ট থেকে ৩১ অগস্ট পর্যন্ত এই দামে টিকিট কাটা যাবে। দেশের ভিতরে সফরের ক্ষেত্রে এই অফার প্রযোজ্য।

আরও পড়ুন: ৬০০ টাকায় টিকিট কেটে উঠে পড়ুন বিমানে!
আরও পড়ুন: লক্ষ্য পুজো মরশুম, ন্যূনতম ১৮৮৮ টাকায় টিকিট বিক্রি স্পাইস জেটের
আরও পড়ুন: ২৬০০ টাকায় উড়ে চলুন বিদেশে! সৌজন্যে এয়ার এশিয়া

বিমান পরিবহণ শিল্পে এখন প্রতিযোগিতা হাড্ডাহাড্ডি। টিকে থাকতে বিভিন্ন সময় বিভিন্ন এয়ারলাইন্স আকর্ষণীয় ছাড় দেয়। এই দফায় প্রথম ছাড়ের কথা ঘোষণা করেছিল স্পাইস জেট। তাদের দেখাদেখি এয়ার এশিয়াও শামিল হয় ভাড়াযুদ্ধে। রাষ্ট্রায়ত্ত সংস্থা এয়ার ইন্ডিয়া ঘোষণা করেছে, তারা ১০০ টাকায় সীমিত পরিমাণ টিকিট বিক্রি করবে। তবে কর অতিরিক্ত। অনলাইনে ৩১ অগস্ট পর্যন্ত এই দামে টিকিট কাটা যাবে। আর যাত্রায় সময়সীমা হতে হবে ২৭ অগস্ট থেকে ৩০ সেপ্টেম্বর।

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, কয়েক বছর আগে ২৭ অগস্ট ইন্ডিয়ান এয়ারলাইন্স মিশে গিয়েছিল তাদের সঙ্গে। সেই থেকে এই দিনটি পালিত হয় 'এয়ার ইন্ডিয়া দিবস' হিসাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+