ঝড়ঝঞ্জার মধ্যে পড়ে উইন্ডো প্যানেল খুলল বিমানের, আহত ৩ যাত্রী

অমৃতসর থেকে দিল্লি যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার একটি বিমান। হাঠৎই মাঝ আকাশে ঝড় ঝঞ্জার মধ্যে পড়ে যায় বিমানটি।

অমৃতসর থেকে দিল্লি যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার একটি বিমান। হাঠৎই মাঝ আকাশে ঝড় ঝঞ্জার মধ্যে পড়ে যায় বিমানটি। আর তখনই বিমানের উইন্ডো প্যানেলের ভিতরের অংশ খুলে পড়ে যায়। এই ঘটনা ঘিরে আতঙ্ক ছড়াবার সঙ্গে সঙ্গেই বোয়েইং ৭৮৭ বিমানটিতে যাত্রীদের সকলকে অক্সিজেন মাস্ক দেওয়া হতে থাকে।

ঝড়ঝঞ্জার মধ্যে পড়ে উইন্ডো প্যানেল খুলল বিমানের, আহত ৩

এদিকে, মাঝ আকাশে ঝড়ঝঞ্জার মধ্যে যখন বিমান,তখন কিছু যাত্রীর সিট বেল্ট বাঁধা ছিল না। আর সেজন্য় বিমান আচমকা কাঁপতে থাকায়, আহত হন কয়েকজন যাত্রী। একজন যাত্রীর চোট গুরুতর ছিল বলে খবর। বাকি দুজন যাত্রীও বেশ চোট পান এই ঘটনায়। এর সঙ্গে সঙ্গেই উইন্ডো প্যানেলের ভিতরের অংশ খুলে পড়ায়, চরম আতঙ্কে ভুগতে থাকেন যাত্রীরা।

জানা গিয়েছে, বিমান যখন ৮০০০ থেকে ২১ হাজার ফুট উচ্চতার মধ্যে উড়ছিল , তআখনই এই ঘটনা ঘটে। গোটা বিষটির তদন্তে নেমেছে ডিরেক্টোরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন। এদিকে, নয়াদিল্লিতে বিমান অবতরণের পর ৩ জন যাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমকি চিকিৎাসার পর সকল যাত্রীকে ছেড়ে দেওয়া হয় ,বলে সূত্রের দাবি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+