অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল এয়ার ইন্ডিয়ার বিমান, পাইলটের দক্ষতায় বাঁচলেন যাত্রীরা
অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ওয়ার ইন্ডিয়ার বিমান। পুণে বিমান বন্দরে রানওয়ের সামনে হঠাৎ এসে পড়েছিল একটি জিপ।
অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ওয়ার ইন্ডিয়ার বিমান। পুণে বিমান বন্দরে রানওয়ের সামনে হঠাৎ এসে পড়েছিল একটি জিপ। সেটিকে বাঁচােত গিয়েই সময়ের আগেই রানওয়ে থেকে টেক অফ করতে হয় বিমানটিকে। ডিজিসিএ-র আধিকারিরা জানিয়েছেন, সময়ের আগেই বিমান টেক অফ করতে বাধ্য হন চালক। তার পরেও নিরাপদেই দিল্লি বিমান বন্দরে অবতরণ করেছে এয়ার ইন্ডিয়ার বোয়িং এ-৩২১ বিমানটি।

রান ওয়েতে যখন ঠিক ১২০ নট গতিতে বিমানটি দৌড়চ্ছে ঠিক সেই সময় সামনে এসে পড়ে একটি জিপ। এটিএসের সঙ্গে যোগাযোগের সময় পাইলটের সঙ্গে ভুল বোঝাবুঝিতেই এই বিপত্তি হয়েছে বলে ডিজিসিএ-র তরফে জানানো হয়েছে। এই নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে এয়ার ইন্ডিয়া।
দিল্লি বিমান বন্দরে নিরাপদেও অবতরণ করেছে বিমানটি। যাত্রীরাও নিরাপদে রয়েছে বলে জানানো হয়েছে। তবে যেকোনও মুহুর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারত। চালকের দক্ষতার কারণেই সেটা এড়ানো গিয়েছে বলে মনে করা হচ্ছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications