Air India: বিমানে প্রস্রাবকাণ্ডে নয়া মোড়, DGCA-র সাজা নিয়ে প্রতিবাদে সরব কেবিন ক্রু সংগঠন
এয়ার ইন্ডিয়ার প্রস্রাব কাণ্ড নিয়ে উত্তেজনা ক্রমশ বাড়ছে। এবার ময়দানে নেমেছে কেবিন ক্রুদের অ্যাসোসিয়েশন। তাঁরা অভিযোগ করেছেন যাঁদের শাস্তি দেওয়া হয়েছে তাঁদের অবিলম্বে কাজে ফেরাতে হবে।
এয়ার ইন্ডিয়ার বিমানে প্রস্রাব কাণ্ডে এবার নয়া মোড়। ডিজিসিএ-র সাজার প্রতিবাদে এবার ময়দানে নামল ক্রু অ্যাসোসিয়েশন। তাঁরা দাবি জানিয়েছেন যাঁদের গ্রাউন্ড করা হয়েছে তাঁদের কাজে ফেরাতে হবে। এবং পাইলটের বিরুদ্ধে যে সাজা ঘোষণা করা হয়েছে তা অতিিরক্ত বেশি বলে অভিযোগ করেছেন তাঁরা। তাই দ্রুত এই সাজার মান কমানোর দাবি জানিয়ে লিখিত ভাবে চিঠি দিয়েছে সংগঠন।













Click it and Unblock the Notifications