মোদী ঘনিষ্ঠর হাতে উঠতে পারে এয়ার ইন্ডিয়ার মালিকানা

মোদী ঘনিষ্ঠর হাতে উঠতে পারে এয়ার ইন্ডিয়ার মালিকানা

এয়ার ইন্ডিয়া কিনতে চলেছে মোদী ঘনিষ্ঠ আদানি গ্রুপ। বিপুল পরিমান ঋণের বোঝা মাথায় নিয়েই এয়ার ইন্ডিয়া কেনায় আগ্রহ দেখিয়েছে আদানিরা। যদিও নিলামে অংশ নেওয়ার জন্য এখনই ইচ্ছে পত্র জমা করেনি তারা। তবে এয়ার ইন্ডিয়া কেনায় যে আগ্রহ দেখিয়েছে শিল্পপতি আদানিরা সেটা জানা গিয়েছে।

বিক্রি হচ্ছে এয়ার ইন্ডিয়া

বিক্রি হচ্ছে এয়ার ইন্ডিয়া

বিপুল লোকসানে চলা এয়ার ইন্ডিয়া বিক্রি করার কথা ঘোষণা করেছে মোদী সরকার। বিপুল ঋণের বোঝা নিয়ে এয়ার ইন্ডিয়া কে কিনবে সেটাই বড় প্রশ্ন হয়ে উঠেছিল। শীঘ্রই এয়ার ইন্ডিয়ার নিলাম করা হবে বলে খবর পাওয়া গিয়েছে। তাতেই একাধিক সংস্থার নাম উঠে আসছে। এর আগে ২০১৮ সালে একবার এয়ার ইন্ডিয়া বিক্রির চেষ্টা করেছিল মোদী সরকার। কিন্তু কোনও ক্রেতা পাওয়া যায়নি। এবার পুরো শেয়ারই বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এয়ার ইন্ডিয়া কিনতে পাবে আদানিরা

এয়ার ইন্ডিয়া কিনতে পাবে আদানিরা

সূত্রের খবর মোদী ঘনিষ্ঠ শিল্পপতি আদানিরাই এয়ার ইন্ডিয়া কিনতে চলেছে। তবে এখনও পর্যন্ত নিলামে অংশ নেওয়ার ইচ্ছে পত্র তারা জমা দেয়নি। মৌখিক ভাবেই আগ্রহ দেখিয়েছে আদানি গ্রুপ এমনই মনে করা হচ্ছে। এর আগে দেশের ৬টি বিমানবন্দরের দেখাশোনা করার দায়িত্ব পেয়েছে আদানিরা। যার মধ্যে রয়েছে আহমেদাবাদ, লখনউ, জয়পুর, লখনউ, তিরুঅনন্তপুরম এবং ম্যাঙ্গালুরু। এরপর এয়ার ইন্ডিয়াও তারা কিনতে চলেছে বলে খবর।

বিপুল পরিমান দেনা

বিপুল পরিমান দেনা

এয়ার ইন্ডিয়ার কেনার থেকেও বড় চিন্তার বিষয় তার বিপুল পরিমাণ দেনা। সেই দেনা মেটানোর ভয়েই প্রথমবার কোনও ক্রেতা নিলামে আসেননি। ২০১৯ সালের ৩১ মার্চ পর্যন্ত এয়ার ইন্ডিয়ার ঋণ ছিল ৬০,০৭৪ কোটি টাকা। যে এয়ার ইন্ডিয়া কিনবে তাকে কমপক্ষে ২৩, ২৮৬ কোটি টাকা দেনা মেটাতে হবে। ক্রেতাদের কাছে এই দেনা মেটানোই বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+